২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনে স্কুলবাস পুকুরে, নিহত ১১

চীনে একটি স্কুলবাস পুকুরে পড়ে গেলে আরোহী ১১ জনের সবাই মারা যান। ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী নিয়ে মিনিবাসটি একটি কিন্ডারগার্টেন থেকে শিশুদের বাড়ি পৌঁছে দিচ্ছিল।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2014, 10:54 AM

Updated : 25 Apr 2022, 04:25 PM

দেশটির হুনান প্রদেশে এ ঘটনা ঘটেছে বলে বিবিসি জানিয়েছে।

জানা গেছে, মিনিবাসটিতে ড্রাইভারসহ ৮ শিশু ও ২ জন শিক্ষক ছিলেন। সিনহুয়া জানিয়েছে, এই মিনিবাসটির ধারণ ক্ষমতা মাত্র ৭ জন আরোহী।

প্রাদেশিক রাজধানী চাংসার কাছাকাছি পার্বত্য এলাকায় বৃহস্পতিবার বিকালে এই দুর্ঘটনা ঘটে।

বাসটি একটি সরুরাস্তা দিয়ে যাচ্ছিল এবং যে পুকুরটিতে এটি পড়ে যায় সেখানে রাস্তার পাশে কোনো প্রতিরোধক ছিল না।

নিহতদের পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন, এই এলাকার স্কুলবাসগুলো প্রায় সময়ই ধারণক্ষমতার বেশি যাত্রী নিয়ে চলাচল করে।

চীনে স্কুলশিক্ষার্থীদের পরিবহন ব্যবস্থা একটি স্পর্শকাতর বিষয়। দেশটিতে প্রায় প্রতি বছরই এসব পরিবহন বড় ধরনের দুর্ঘটনার শিকার হয় যা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

২০১১ সালে অতিরিক্ত শিক্ষার্থী বোঝাই একটি স্কুল বাসের সঙ্গে কয়লাবাহী ট্রাকের সংঘর্ষ হলে ১৮ শিশুসহ ২০ জনের মৃত্যু হয়।

বাসটিতে মাত্র ৯টি আসন ছিল অথচ দুর্ঘটনার সময় বাসটিতে যাত্রী ছিলেন ৬৪ জন।