২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে প্রায় ৮ লাখ মানুষ বাস্তুচ্যুত

পাকিস্তানে উত্তর ওয়াজিরিস্তানে তালেবান জঙ্গিদের বিরুদ্ধে সেনা অভিযানে দেশের ভেতরেই বাস্তুচ্যুত হয়েছে প্রায় ৮ লাখ মানুষ।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2014, 07:13 PM

Updated : 22 Aug 2022, 06:40 PM

‘দ্য ডন অনলাইন’ এক প্রতিবেদনে জানায়, ফাতা বিপর্যয় ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এফডিএমএ) মঙ্গলবার বলেছে, উত্তর ওয়াজিরিস্তান অঞ্চলে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা প্রায় ৮ লাখে পৌঁছেছে।

এফডিএমএ’র উপাত্ত অনুযায়ী, বাস্তুচ্যুত পরিবারের সংখ্যা ৬২ হাজার ৪৯৩। এসব পরিবারে ২,১১,৫৪৯ পুরুষ, ২৩৬,৮৮৩ নারী এবং ৩৩৯,৪৫৬ শিশু রয়েছে।

এফডিএমএ’র মুখপাত্র বলেছেন, কোনো পরিবারই যাতে সুবিধাবঞ্চিত না হয় সেজন্য দ্রুত ত্রাণ সরবরাহ নিশ্চিত করতে বাস্তুচ্যুত প্রতিটি ব্যক্তিরই নাম নিবন্ধন করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ।

করাচি বিমানবন্দরে বড় ধরনের সন্ত্রাসী হামলার এক সপ্তাহ পরই উত্তর ওয়াজিরিস্তানে লুকিয়ে থাকা জঙ্গিদের ওপর অভিযান শুরু করেছে পাকিস্তানের সামরিক বাহিনী।