জাপানে ঘূর্ণিঝড় নিওগুরিতে নিহত ১
জাপানে ঘূর্ণিঝড় নিওগুরির কবলে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঝড়ের কারণে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় দ্বীপ ওকিনাওয়ার পাঁচ লাখেরও বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলা হয়েছে।
মঙ্গলবার ঝড়টি ওকিনাওয়া দ্বীপমালার ওপর দিয়ে বয়ে গেছে বলে আবহাওয়ার অধিদপ্তর জানিয়েছে।
নিওগুরি জাপানের ওপর দিয়ে বয়ে যাওয়া সবচেয়ে শক্তিশালী ঝড়গুলোর অন্যতম এবং সাগর থেকে ১৪ মিটার বা ৪৬ ফুট উঁচু ঢেউ উপকূলে আঘাত হানতে পারে বলে জানানো হয়েছে।
স্থানীয় কর্তৃপক্ষ ওকিনাওয়ার ৪ লাখ ৮০ হাজার বাসিন্দাকে বাড়িতে অবস্থান করতে বা নিকটবর্তী কমিউনিটি সেন্টারে আশ্রয় নিতে অনুরোধ করেছে।
সোমবার রাতে জাপানের আবহাওয়া সংস্থা জেএমএ’র মুখপাত্র সাতোশি ইবিহারা বলেছেন, “নজিরবিহীন প্রবল বাতাস ও প্রচণ্ড বৃষ্টিপাতের ঝুঁকি আছে। খুব দরকার না থাকলে অনুগ্রহ করে বাইরে বের হবেন না।”
