২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসরায়েলি বিমান হামলায় হামাসের ৭ সদস্য নিহত

ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে ইসরায়েলি বিমান হামলায় ফিলিস্তিনি রাজনৈতিক দল হামাসের সাত সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে দলটি।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 07 Jul 2014, 03:51 PM

Updated : 22 Aug 2022, 06:39 PM

তিন ইসরায়েলি কিশোরকে অপহরণ ও হত্যার পর এক ফিলিস্তিনি কিশোরকে পাল্টা অপহরণ ও হত্যার পর দুদেশের মধ্যে সৃষ্ট উত্তেজনার প্রেক্ষাপটে সোমবার এ বিমান হামলাটি চালানো হয়।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, রোববার গাজা থেকে ইসরায়েলে প্রায় ২৫টি রকেট নিক্ষেপ করার জবাব হিসেবে হামলাটি চালানো হয়েছে।

“ইসরায়েলি বিমানগুলো গাজা ভূখণ্ডজুড়ে সন্ত্রাসী অবস্থানগুলো ও লুকিয়ে রাখা রকেট লঞ্চারগুলো লক্ষ্য করে হামলা চালিয়েছে,” এক বিবৃতিতে বলেছে ইসরায়েলি সেনাবাহিনী।

সোমবারও গাজা থেকে রকেট নিক্ষেপ অব্যাহত ছিল এবং এতে এক সেনা আহত হয়েছেন বলে দাবি করেছে দেশটির সেনাবাহিনী।

ইসরায়েল অধিকৃত পশ্চিমতীরে তিন ইহুদি কিশোরকে অপহরণ ও হত্যার পর ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ওই কিশোরদের হত্যার জন্য হামাসকে দায়ী করে ইসরায়েল।

এ ঘটনার জের ধরে ১৬ বছর বয়সী এক ফিলিস্তিনি কিশোরকে অপহরণের পর হত্যা করা হলে উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছে। এই ফিলিস্তিনি কিশোরকে অপহরণ ও হত্যার জন্য সন্দেহভাজন ছয় ইহুদি নাগরিককে গ্রেপ্তার করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ।