চীনের সিনজিয়াংয়ে রোজা পালনে নিষেধাজ্ঞা!
চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় সিনজিয়াং প্রদেশে কয়েকটি সরকারি দপ্তরে মুসলমানদের রোজা রাখার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে কর্তৃপক্ষ।
সরকারি একটি দফতরের ওয়েবসাইটে বলা হয়েছে, সরকারি কর্মকর্তারা রোজা বা ধর্মীয় অন্য কোনো আচার-অনুষ্ঠান পালন করতে পারবেন না।
মানবাধিকার গ্রুপগুলো একে সংখ্যালঘু উইঘুর মুসলিম সম্প্রদায়ের প্রতি বৈষম্যের লক্ষণ হিসাবেই দেখছে।
চীনজুড়ে বিশেষত সিনজিয়াং এ দফায় দফায় হামলা ও সহিংসতার ঘটনার পর সম্প্রতি শুরু হয়েছে রোজার মাস। সহিংসতার জন্য বেইজিং মুসলিমদেরই দায়ী করে আসছে।মুসলিমরা স্বাধীন পূর্ব তুর্কেস্তান প্রতিষ্ঠা করতে চাইছে বলে অভিযোগ চীন সরকারের।
সরকারি নির্দেশ সম্বলিত রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, রোজা রাখার এ নিষেধাজ্ঞা ক্ষমতাসীন দলের সদস্য, ইসলাম ধর্মাবলম্বী সরকারি কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক এবং তরুণদের ক্ষেত্রে প্রযোজ্য হবে।
নির্বাসিত উইঘুর গ্রুপগুলোসহ মানবাধিকার কর্মীরা বলছেন, সিনজিয়াংয়ে চীনের এ ধরনের দমনমূলক নীতিতে অস্থিরতাই কেবল আরো বাড়বে।
