প্রেমের বিয়ে: গাল কাটা হলো যুগলের
পাকিস্তানে পরিবারের অমতে এক যুগল নিজের পছন্দে বিয়ে করায় দুজনের গাল কেটে দিয়েছেন মেয়ের বাবা।
গত বৃহস্পতিবার পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে এই ঘটনার পর পুলিশ মেয়ের পরিবারের কয়েকজন সদস্যকে গ্রেপ্তার করেছে।
পুলিশ কর্মকর্তা রানা জাসিদ বলেন, গত ১৮ জুন মুয়াফিয়া হুসেইন নামের ১৭ বছর বয়সী ওই বালিকা তার ৩১ বছর বয়সী প্রেমিককে বিয়ে করেন। অপেক্ষাকৃত নিম্ন বংশের ওই ছেলের সঙ্গে মেয়ের সখ্যতা কিংবা বিয়েতে মেয়ের বাবা-মায়ের সম্মতি ছিল না।
মেয়ের বাবা-মা ওই বিয়েটি মেনে নেবেন বলে তাদেরকে বাড়িতে ডেকে নিয়ে আসেন। আশ্বাস পেয়ে নতুন যুগলটি বাড়ি যাওয়া মাত্রই তাদের হাত-পা বেঁধে ফেলা হয়।
পরে মেয়ের বাবা কাচি দিয়ে তাদের গাল কেটে দেন বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।
পাকিস্তানের সমাজে মেয়ের সন্তানদের আচরণে অপমান বোধ করলে তাকে হত্যার করার প্রচলন রয়েছে। স্থানীয় ভাবে যাকে অনার কিলিং বা সম্মান রক্ষার হত্যাকাণ্ড বলা হয়।
প্রেম করে বিয়ে করার কারণে সম্প্রতি দেশটিতে আদালত এলাকায় এক নারীকে তার পরিবারের লোকজন প্রাকাশ্যে পিটিয়ে হত্যার পর ‘অনার কিলিংয়ের’ বিষয়টি আলোচনায় আসে।
প্রেম ছাড়াও মেয়েদের অন্যান্য আপত্তিকর আচরণের জন্য তাদেরকে হত্যা করে ফেলার সমাজ স্বীকৃত প্রচলন রয়েছে। পাকিস্তান সমাজে মঞ্চে মেয়েদের গান-বাজনা করা, জানালা দিয়ে উকিঝুকি মারা কিংবা অনাত্মীয় পুরুষের সঙ্গে উঠাবাস করা আপত্তিকর কাজ হিসেবে বিবেচিত।
পাকিস্তানেরর মানবাধিকার কমিশন জানায়, গত বছর দেশটিতে তথাকথিত ‘অনার কিলিংয়ের’ ৮৬৯ জন মেয়েকে হত্যা করা হয়েছে।
