২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে ৫০ মার্কিন সেনা উপদেষ্টা

ইরাকে সুন্নি বিদ্রোহী-জঙ্গিদের অগ্রযাত্রা ঠেকাতে দেশটির সেনাবাহিনীকে সহায়তার জন্য চারটি দলে ৫০ জন মার্কিন উপদেষ্টা বাগদাদে পৌঁছেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>> আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2014, 03:45 PM

Updated : 25 Apr 2022, 04:22 PM

মার্কিন সেনাবাহিনীর সদস্যরা বাগদাদে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে পরিকল্পিত দুটি যৌথ মূল্যায়ন কেন্দ্র চালু করেছে।

পেন্টাগনের মুখপাত্র স্টিভ ওয়ারেনের বরাতে সিনহুয়া জানিয়েছে, “এই কেন্দ্রগুলোতে উপদেষ্টাদের বিভিন্ন দল থেকে নানামুখী তথ্য আসবে এবং সেগুলো সেখানে ব্যাখ্যার পাশাপাশি সমাধান করা হবে।”

ইরাকে পাঠানো যুক্তরাষ্ট্রের ৩০০ সেনা উপদেষ্টার অংশ এই ৫০ উপদেষ্টা। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা তাদের নির্দেশ দিয়েছেন, সুন্নি বিদ্রোহী জঙ্গিদের হামলা ও অভিযান সম্পর্কে মূল্যায়ন তৈরি করতে।

সুন্নি জঙ্গি গোষ্ঠী ও তাদের সমর্থিত গোষ্ঠীগুলো ইরাকের উত্তর ও পশ্চিমাঞ্চলের বেশকিছু শহর দখল করে এখন রাজধানী বাগদাদের কাছাকাছি চলে এসেছে।

ইরাকে আসা যুক্তরাষ্ট্রের এই উপদেষ্টারা মার্কিন সেনা বাহিনীর বিশেষ বাহিনীর সদস্য। বর্তমানে ইরাকে ইরাকে প্রায় ৫শ’ মার্কিন সেনা অবস্থান করছেন।