২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাগদাদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ১৯

ইরাকের রাজধানী বাগদাদে আত্মঘাতী বোমা বিস্ফোরণে অন্ততপক্ষে ১৯ জন নিহত ও ৪১ জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>> আইএএনএস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2014, 01:46 PM

Updated : 25 Apr 2022, 04:22 PM

বৃহস্পতিবার এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নামপ্রকাশে অনিচ্ছুক এক সূত্রের বরাতে সিনহুয়া জানিয়েছে, শিয়া মুসলিম অধ্যুষিত কাদমিয়াহ’র একটি জনপ্রিয় বাজারে একজন আত্মঘাতী বোমা হামলাকারী নিজেকে উড়িয়ে দেয়। এই হামলায় ১৯ জন নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন আরো ৪১ জন।

সাম্প্রতিক বছরগুলোতে ইরাকে ভয়াবহ সহিংসতার ঘটনা ঘটছে।

ইরাকে দায়িত্বপালনরত জাতিসংঘের মিশন জানিয়েছে, এসব হামলা-সহিংসতার ঘটনায় ২০১৩ সালে মোট ৮৮৬৮ জন ইরাকি নিহত হয়েছেন।