মালয়েশীয় বিমানের খোঁজে নতুন এলাকায় তল্লাশি
উপগ্রহ থেকে পাওয়া তথ্য আরো যাচাই-বাছাইয়ের পর নিখোঁজ মালয়েশীয় বিমান এমএইচ৩৭০’র খোঁজে নতুন অনুসন্ধান এলাকায় তল্লাশি চালানোর ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া।
বিবিসি জানিয়েছে, নতুন এই এলাকাটি অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূল থেকে ১৮শ’ কিলোমিটার দূরে বলে বৃহস্পতিবার নিশ্চিত করেছেন দেশটির উপপ্রধানমন্ত্রী ওয়ারেন ট্রস।
চলতি বছরের ৮ মার্চ ২৩৯ জন আরোহী নিয়ে ফ্লাইট এমএইচ৩৭০ মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে চীনের রাজধানী বেইজিং যাওয়ার পথে গভীররাতে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়।
কর্মকর্তারা জানিয়েছেন, নিখোঁজ হওয়ার আগে বিমানটি স্বয়ংক্রিয়ভাবে চলছিল বলে বিশ্বাস করেন তারা।
