২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘নিউজ অব দ্য ওয়ার্ল্ড’ হ্যাকিং কেলেঙ্কারি: দোষী সম্পাদক

ব্রিটেনে বহুল আলোচিত ফোন হ্যাকিং কেলেঙ্কারি মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন সাবেক ‘নিউজ অব দ্য ওয়ার্ল্ড’ ট্যাবলয়েডের সম্পাদক অ্যান্ডি কুলসন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2014, 12:27 AM

Updated : 01 Sep 2026, 12:50 PM

তবে তার সাবেক সহকর্মী রেবেকা ব্রুকসকে এ মামলায় সব অভিযোগ থেকে খালাস দিয়েছে আদালত। মঙ্গলবার বিবিসি এ খবর দিয়েছে।অ্যান্ডি কুলসন ছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের যোগাযোগ বিষয়ক পরিচালক। তাকে এ পদে নিয়োগের জন্য প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ক্ষমা চেয়েছেন।‘ফোন হ্যাকিং’ কেলেঙ্কারি নিয়ে ব্রিটিশ পুলিশের তদন্ত এবং আট মাস ধরে এ মামলাটি চলার পর আদালতের এই রায় এল। কেলেঙ্কারির কেন্দ্রে থাকা মিডিয়া মুগল রূপার্ট মারডকের ‘নিউজ অব দ্য ওয়ার্ল্ড’ এক পর্যায়ে বন্ধ হয়ে যায়।ফোন হ্যাকিংয়ের তদন্ত ও বিচারকাজ ব্রিটিশ মিডিয়া এবং রাজনীতিতে তুমুল আলোড়ন তুলেছিল। অ্যান্ডি কুলসন এই কেলেঙ্কারির ঘটনায় দোষী সাব্যস্ত হওয়ার পর ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ক্ষমা চেয়েছেন।তিনি বলেছেন, তাকে নিয়োগ করাটা ভুল সিদ্ধান্ত ছিল এবং এজন্যে তিনি আন্তরিকভাবে দুঃখিত।