২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জার্মানিতে দুটি সেনা বিমানের সংঘর্ষে নিহত ১

মধ্য আকাশে জার্মানির বিমান বাহিনীর একটি ইউরোফাইটার জেট বিমানের সঙ্গে সেনাবাহিনীর ভাড়া করা একটি লিয়ারজেট বিমানের সংঘর্ষে লিয়ারজেটটি বিধ্বস্ত হয়েছে।

নিউজ ডেস্ক

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2014, 12:43 PM

Updated : 22 Aug 2022, 06:34 PM

সোমবার জার্মানির ওলসবার্গ শহরের কাছের বনে বিধ্বস্ত বিমানটির এক আরোহী নিহত ও অপরজনও নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

সংঘর্ষের পর ক্ষতিগ্রস্ত ইউরোফাইটারটি নিরাপদে কলোন শহরের নিকটবর্তী ঘাঁটিতে ফিরেছে বলে জানিয়েছে বিবিসি।

অন্য একটি ইউরোফাইটারের সঙ্গে প্রশিক্ষণ নেয়ার সময় দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছে জার্মানির গণমাধ্যমগুলো। লিয়ারজেটটিও ওই প্রশিক্ষণে ছিল বলে জানিয়েছে একটি সংবাদ ওয়েবসাইট।

দমকল কর্মীরা নিহত একজনের দেহাবশেষসহ লিয়ারজেটটির ধ্বংসাবশেষ খুঁজে পান।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একটি আবাসিক ব্লকের মাত্র ৮০ মিটার দূরে লিয়ারজেটটি বিধ্বস্ত হয়।