২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সরানো হল সিরিয়ার সর্বশেষ রাসায়নিক অস্ত্র

সিরিয়ার ঘোষিত রাসায়নিক অস্ত্রের মধ্যে সর্বশেষ অস্ত্রের চালান দেশের বাইরে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছে রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংগঠন ওপিসিডব্লিউ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2014, 12:11 AM

Updated : 22 Aug 2022, 06:34 PM

সোমবার সিরিয়া ওপিসিডব্লিউ’র কাছে বাদবাকী ১শ’ টন বিষাক্ত পদার্থ হস্তান্তর করেছে। কিন্তু রাসায়নিক অস্ত্র শেষ হলেও সিরিয়াকে এখনো গণবিধ্বংসী অস্ত্রমুক্ত দেশ বলা যাবে না, বলেছেন ওপিসিডব্লিউ প্রধান।

ওপিসিডব্লিউ’র কাছে সিরিয়া মোট ১৩শ’ টন রাসায়নিক অস্ত্র থাকার ঘোষণা দিয়েছিল। সর্বশেষ রাসায়নিক অস্ত্রগুলো এর মোটামুটি ৮ শতাংশ। একটি স্থানে এগুলো মজুদ করে রাখা ছিল, যেখানে লড়াইয়ের কারণে প্রবেশ করা মুশকিল বলে এর আগে জানিয়েছিল সিরিয়া সরকার।

ওই জায়গার নিরাপত্তা পরিস্থিতি এখন একটু উন্নত হওয়ায় পরপরই রাসায়নিক অস্ত্রের কন্টেইনারগুলো ট্রাকে করে নিয়ে যাওয়া হয় সিরিয়ার লাতাকিয়া বন্দরে। এরপর সাগরে নিয়ে সেগুলো ধ্বংস করার জন্য তুলে দেয়া হয় জাহাজে।