২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের ৩ সেনা নিহত

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে এক বোমা বিস্ফোরণে যুক্তরাষ্ট্রের ৩ সেনা ও সেনাবাহিনীর প্রশিক্ষিত একটি কুকুর নিহত হয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 21 Jun 2014, 02:12 PM

Updated : 22 Aug 2022, 06:32 PM

শুক্রবার এ ঘটনা ঘটেছে বলে নাম না প্রকাশ করার শর্তে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা।

ঘটনার বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি।

আফগানিস্তানে মোতায়েন ন্যাটো নেতৃত্বাধীন বাহিনী আইএসএএফ এক বিবৃতিতে জানিয়েছে, ঘরে তৈরি বোমার বিস্ফোরণে তাদের তিনজন কর্মী সদস্য নিহত হয়েছেন।

নিহতদের জাতীয়তা প্রকাশ করেনি আইএসএএফ।

চলতি বছরের শেষ নাগাদ আফগানিস্তান থেকে আইএসএএফ’র অধিকাংশ সেনা প্রত্যাহার করার পরিকল্পনা করা হয়েছে। তার আগে এসব বিদেশি সেনাদের ওপর গ্রীষ্মকালীন আক্রমণ পরিচালনা করছে তালেবান।

২০০১ সালে আইএসএএফ বাহিনীর প্রত্যক্ষ সহযোগিতায় তালেবানকে ক্ষমতা থেকে উৎখাত করেছিল তালেবানের প্রতিদ্বন্দ্বী আফগান বাহিনীগুলো।

২০১৪ সালের শেষ নাগাদ আফগানিস্তানে মোতায়েন সেনার সংখ্যা ১০ হাজারেরও নিচে নামিয়ে আনার পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্র। ২০১৬ সালের মধ্যে আফগানিস্তান থেকে বাকি সেনাদেরও প্রত্যাহার করার ঘোষণা দিয়েছে দেশটি।