২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘যুক্তরাজ্যে হামলার পরিকল্পনা করছে ইরাকি বিদ্রোহীরা’

ইরাকে লড়াইরত সুন্নি বিদ্রোহীরা যুক্তরাজ্যে সন্ত্রাসী হামলার পরিকল্পনা করছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন একথা বলেছেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 18 Jun 2014, 09:26 PM

Updated : 22 Aug 2022, 06:31 PM

প্রশাসনিক শিথিলতার কারণে যে সব জায়গায় জঙ্গিরা মাথা চাড়া দিয়ে উঠছে সে জায়গাগুলো বন্ধ করে দিতে হবে বলে উল্লেখ করেন তিনি।

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি ইরাকের পবিত্র শিয়া স্থানগুলো সুরক্ষার অঙ্গীকার করার পর ক্যামেরন একথা বললেন।

যুক্তরাজ্য ইরাকে সামরিক অভিযানে অংশ নেয়ার সম্ভাবনা নাকচ করেছে। তবে বাগদাদে একটি সমন্বয় রক্ষাকারী এবং অনুসন্ধানী দল পাঠানোসহ মানবিক সহায়তা করছে যুক্তরাজ্য।

ইরাকে সুন্নি বিদ্রোহীদের সঙ্গে যোগ দিয়ে লড়ার জন্য ইরাকে পাড়ি জমানো ব্রিটিশদের দমন করারও অঙ্গীকার করেছে ক্যামেরন সরকার।

বুধবার বিষয়টি নিয়ে পার্লামেন্টে ক্যামেরন বলেছেন, “যারা মনে করে এ ব্যাপারে আমাদের কিছু করার নেই এবং তারা ইরাকে কোনো ধরনের উগ্রপন্থি প্রশাসন চাইলেও আমাদের কিছু আসে যায় না- তাদের সঙ্গে আমি একমত নই”।

এর প্রভাব যুক্তরাজ্যের ওপর পড়বেই উল্লেখ করে ক্যামেরন বলেন, “ওই প্রশাসনের লোকজন বিভিন্ন এলাকা দখল করে নেয়ার চেষ্টার সঙ্গে সঙ্গে যুক্তরাজ্যে হামলারও্ পরিকল্পনা করছে”।

আফগানিস্তান এবং পাকিস্তান থেকে ফিরে আসা বিদেশি জিহাদি যোদ্ধারা ইউরোপ এবং পশ্চিমা দেশগুলোর জন্য যতটা বিপজ্জনক তার চেয়েও ইরাকে ইসলামিক স্টেট ইন ইরাক এন্ড দ্য লেভান্ট (আইএসআইএল) এর উত্থান যুক্তরাজ্যের জন্য এ মুহূর্তে আরো বড় হুমকি বলে ক্যামেরন উল্লেখ করেন।