২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগান প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত পর্ব

প্রেসিডেন্ট হামদি কারজাইয়ের উত্তরাধিকারী নির্বাচনে চূড়ান্ত পর্বে ভোট দিচ্ছেন আফগানিস্তানের ভোটাররা।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 14 Jun 2014, 11:11 AM

Updated : 22 Aug 2022, 06:29 PM

প্রথম পর্বে কোনো প্রার্থীই নিরঙ্কুশ জয় না পাওয়ায় এগিয়ে থাকা দুই প্রার্থী আবদুল্লাহ আবদুল্লাহ ও আশরাফ ঘানির মধ্যে কোনো একজনকে বেছে নেয়ার জন্য চূড়ান্ত পর্বের ভোট গ্রহণ করা হচ্ছে।

শনিবার সকাল ৭টায় ভোট গ্রহণ শুরু হয়েছে।

নিরঙ্কুশ জয়ের জন্য প্রয়োজনীয় ৫০ শতাংশ ভোট না পেলেও ৫ এপ্রিলের প্রথম পর্বের ভোটে এগিয়ে ছিলেন দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ, আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিশ্বব্যাংকের সাবেক অর্থনীতিবিদ ঘানি।

এদিনের ভোটের মাধ্যমে এ দুজনের থেকে একজনকে কারজাই পরবর্তী প্রেসিডেন্ট প্রেসিডেন্ট হিসেবে বেছে নেবেন আফগান ভোটাররা।

২০০১ সালে সামরিক অভিযানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের দখলে যাওয়ার পর থেকে দেশটির প্রেসিডেন্ট ছিলেন কারজাই।

আফগানিস্তানের ইতিহাসে এই প্রথমবারের মতো গণতান্ত্রিকভাবে ক্ষমতা হস্তান্তর হতে যাচ্ছে।

প্রথম পর্বের মতো এ পর্বের ভোট গ্রহণও বানচাল করার ঘোষণা দিয়েছে তালেবান। কিন্তু ঘোষণা দিয়ে ব্যাপক শঙ্কা তৈরি করলেও প্রথম পর্বের ভোট গ্রহণে তেমন কোনো বিঘ্ন ঘটাতে পারেনি জঙ্গি গোষ্ঠীটি।