২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

থাই তেল ট্যাংকার ‘ছিনতাই’

সমুদ্র পথে সিঙ্গাপুর থেকে ইন্দোনেশিয়া যাওয়ার পথে ১৪ জন ক্রুসহ থাইল্যান্ডের একটি তেলবাহী ট্যাঙ্কার ছিনতাই হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 31 May 2014, 08:30 PM

Updated : 22 Aug 2022, 06:23 PM

শনিবার আন্তর্জাতিক মেরিটাইম ব্যুরোর পক্ষ থেকে বলা হয়, সম্ভবত থাইল্যান্ডের জাহাজটি ছিনতাই হয়েছে। ওই এলাকায় নজরদারির জন্য আমরা সতর্ক সঙ্কেত পাঠানো হয়েছে এবং কর্তৃপক্ষ এ বিষয়ে সজাগ রয়েছে।

গত ২৭ মে সিঙ্গাপুরের একটি বন্দর থেকে ছেড়ে যাওয়ার পর এমটি ওরাপিন-৪ নামের জাহাজটির সঙ্গে সর্বশেষ যোগাযোগ করতে পেরেছিল কর্তৃপক্ষ। ছিনতাইয়ের ঘটনার তিনদিন পর কুয়ালালামপুর ভিত্তিক ছিনতাই প্রতিরোধ কেন্দ্র এই খবরটি দেয়।

ছিনতাইকারীরা গত এপ্রিলেও মালয়েশিয়া উপকূলের কাছে একটি জাহাজ অপহরণ করে এর মধ্যে থাকা ৩০ লাখ লিটার ডিজেল নিয়ে নেয়। ওই সমুদ্রপথে প্রায়ই সমুদ্রগামী জাহাজে ছিনতাইয়ের ঘটনা ঘটে থাকে।