সিরিয়ায় রাসায়নিক অস্ত্র পর্যবেক্ষক দলের সদস্যরা অপহৃত
সিরিয়ায় জাতিসংঘের রাসায়নিক অস্ত্র পর্যবেক্ষণকারী দলের ১১ সদস্য অপহৃত হয়েছে।
পর্যবেক্ষকরা ক্লোরাইন গ্যাস হামলা হওয়া শহরটি পরিদর্শন করতে যাওয়ার সময় অপহরণের শিকার হয়। সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয় মঙ্গলবার একথা জানিয়েছে।
মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ১১ জনকে বহনকারী দুটো গাড়ি দখল করে সন্ত্রাসীগ্রুপগুলো। অপহৃতদের মধ্যে ৬ পর্যবেক্ষকসহ ৫ জন সিরিয়ান গাড়িচালকও রয়েছে।
তাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংগঠনের (ওপিসিডব্লিউ) মহাপরিচালক আহমেত উজুমকু।
