২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীন সফরে পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চীন সফরে গেছেন।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2014, 03:02 PM

Updated : 25 Apr 2022, 04:12 PM

মঙ্গলবার তিনি সাংহাইয়ে পৌঁছান। আসন্ন এশিয়ার নিরাপত্তা বিষয়ক শীর্ষ সম্মেলনে যোগ দেয়ার লক্ষ্যে তিনি চীন গেছেন।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং ও পুতিন মঙ্গলবার বৈঠকে মিলিত হবেন। আর এরপর বৈঠকের সারবস্তু নিয়ে যৌথ বিবৃতি দেবেন।

পাশাপাশি দুই পরাশক্তির দুই নেতা দ্বিপাক্ষিক সহযোগিতা বিষয়ক বেশ কয়েকটি চুক্তি সই করবেন বলে জানিয়েছে মন্ত্রণালয়।

শি জিংপিং দেশটির প্রেসিডেন্ট হওয়ার পর এটাই পুতিনের প্রথম চীন সফর। আর এটি চলতি বছরে এই দুই নেতার দ্বিতীয় বৈঠক।