পাকিস্তানে চীনা পর্যটক অপহৃত
পাকিস্তানে চীনের একজন পর্যটক অপহৃত হয়েছেন।
লাহোর থেকে বেলুচিস্তান যাওয়ার পথে তিনি অপহৃত হন বলে মঙ্গলবার দেশটির সংবাদমাধ্যম জানিয়েছে।
খাইবার পাখতুনখোয়ার দেরা ইসমাইল খান এলাকায় হং জু দং নামের ওই পর্যটককে অপহরণ করা হয় বলে দ্য ডন জানিয়েছে।
নিরাপত্তা বাহিনীর সদস্যরা অপহরণ স্থল থেকে ওই পর্যটকের সঙ্গে থাকা জিনিসপত্র উদ্ধার করেছে।
এলাকাটিতে উদ্ধার অভিযান চালানো হচ্ছে বলে জানা গেছে।
