২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টুইটারেও রেকর্ড মোদির

লোকসভা নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার খবরটি টুইটারে দিয়ে সেখানেও আরেক রেকর্ড গড়লেন ভারতের হবু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2014, 05:03 PM

Updated : 22 Aug 2022, 06:17 PM

‘ভারতের বিজয় হয়েছে। আমরা শুভক্ষণের কাছাকাছি। (ইন্ডিয়া হ্যাজ ওউন, উই আর অ্যাপ্রোসিং দ্য গুড ডেইজ)’ শুক্রবার এমন অভিব্যক্তি দিয়ে টুইটারে অনুসারিদেরকে বিজয়ের খবর দেন বিজেপি নেতা মোদি।

এনডিটিভির জানায়, রেকর্ডের খবর নিয়ে যখন তার স্টোরি লিখছে ঠিক সেই মুহুর্তেও মোদির টুইট রিটুইট হয়েছিল ৩৯ হাজার ৭৪২ বার। তখন মোদরি পোস্ট পছন্দ সূচক ক্লিক করেছেন ২১ হাজার ৬ ৯১ জন।

টুইটার ইন্ডিয়ার নিজস্ব অ্যাকাউন্ট থেকে বলা হয়, ভারতের ইতিহাসে মোদির ওই পোস্ট ইতোমধ্যেই তাদের অতীতের সব রেকর্ড ছাপিয়ে গেছে। অর্থাৎ এর আগে কারো পোস্টে এতো অল্প সময়ে অধিক সাড়া পাওয়া যায়নি।

নয় পর্বে অনুষ্ঠিত পৃথিবীর সবচেয়ে বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র ভারতের লোকসভা নির্বাচনের ফলাফল শুক্রবার প্রকাশ করে দেশটির নির্বাচন কমিশন। গণমাধ্যমের জরিপগুলোকে বাস্তবে রূপ দিয়ে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ভারতের নতুন সরকার গঠনের জন্য প্রস্তুত হয় মোদির দল ভারতীয় জনতা পার্টি বা বিজেপি।

জিতলে দলের সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে মোদির নাম আগেই ঘোষণা করে রেখেছিল বিজেপি। এক মাসেরও অধিক সময় ধরে চলা নির্বাচন প্রক্রিয়া জুড়ে বার বার উঠেছে মোদির নাম।

শুক্রবার ফল গণনা শুরু হওয়ার পর বেলা একটা নাগাদ ৫৪৩টি আসনের মধ্যে এনডিএ জোট এগিয়ে রয়েছে ৩৩৪টি আসনে, যার মধ্যে বিজেপি একাই এগিয়ে রয়েছে ২৮০টি আসনে।

আর গত ১০ বছর ধরে ভারতের শাসনে থাকা কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোট সর্বশেষ খবর পর্যন্ত পেয়েছে মাত্র ৬৫টি আসন। এরমধ্যে কংগ্রেস পেয়েছে মাত্র ৫২টি আসন।

পুরনো খবর:

এই জয় ভারতের: মোদি