২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে বেলুন দুর্ঘটনায় নিহত ২

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া রাজ্যে পর্যটকবাহী বেলুন বিধ্বস্ত হয়ে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো একজন নিখোঁজ রয়েছেন।

নিউজ ডেস্ক

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2014, 01:00 PM

Updated : 01 Sep 2026, 12:49 PM

শুক্রবার রাতে বিদ্যুৎবাহী একটি তারের সঙ্গে ধাক্কা লেগে বেলুনটি বিস্ফোরিত হয়ে আগুন ধরে বিধ্বস্ত হয় বলে জানিয়েছে এনডিটিভি।শনিবার উদ্ধারকারীরা দ্বিতীয় মৃতদেহটি উদ্ধার করে বলে জানিয়েছে ভার্জিনিয়া রাজ্য পুলিশ। বেলুন আরোহী তৃতীয় আরেক জনের খোঁজে শেষ খবর পাওয়া পর্যন্ত তল্লাশি চলছিল।দুর্ঘটনা কবলিত বেলুন ও এর পাইলটকে বহনকারী ঝুড়িটি খোঁজও তখনও পর্যন্ত পাওয়া যায়নি।রিচমন্ড থেকে ৪০ কিমি দূরে ডসওয়েলে এ দুর্ঘটনা ঘটে। ওই এলাকার একটি বেলুন উৎসবের আগে শোচনীয় এ ঘটনাটি ঘটলো।