২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হোমস ছেড়ে যাচ্ছে সিরীয় বিদ্রোহীরা

হোমস শহর ছেড়ে চলে যাচ্ছে সিরিয়ার বিদ্রোহীরা। প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে বিদ্রোহীদের বিপ্লবের আদি নিবাস ছিল এ শহর।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2014, 05:47 PM

Updated : 25 Apr 2022, 04:08 PM

ফলে এ জায়গা থেকে বিদ্রোহীদের প্রস্থান আসাদের জন্য জয়েরই একটি প্রতীক, বিশেষ করে সিরিয়ায় আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের এ সময়ে।

প্রেসিডেন্ট আসাদের অনুগত বাহিনী এবং বিদ্রোহীদের মধ্যকার একটি চুক্তির আওতায় বুধবার দুটো বাসে করে হোমস শহরের কেন্দ্রস্থল থেকে চলে যায় শ’শ’ বিদ্রোহী যোদ্ধার প্রথম দল।

ভিডিও ফুটেজে বিদ্রোহীদেরকে মানুষজনের সামনে বাসে করে শহর ছাড়তে দেখা গেছে। মোট ১৯০০ জন মূলত বিদ্রোহী যোদ্ধারা শহর ছেড়ে যাচ্ছে। প্রথমেই শহর ছেড়েছে ৬শ’ আহত যোদ্ধা ও তাদের স্বজনরা। তবে বাদবাকীদের বেশিরভাগই লড়াকু যোদ্ধা।

হোমস ছাড়ার পাশাপাশি আলেপ্পো ও লাটাকিয়ায় বিদ্রোহীদের হাতে আটকদের মুক্তি দেয়া এবং সিরিয়ার উত্তরাঞ্চলে দুটো শিয়া শহরে বিদ্রোহীদের নিয়ন্ত্রণ শিথিল করারও শর্ত রয়েছে চুক্তিতে।

সিরিয়ায় বিদ্রোহীদের সঙ্গে যুদ্ধে সেনাবাহিনী লেবাননের হিজবুল্লাহ গেরিলাদের সহায়তায় কয়েকটি এলাকায় অগ্রগতি অর্জনের কয়েক মাস পর বিদ্রোহীরা হোমস ছেড়ে যাচ্ছে।