২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে হেলিকপ্টার দুর্ঘটনায় ৫ নেটো সেনা নিহত

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাঁচ নেটো সৈন্য নিহত হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2014, 07:28 PM

Updated : 22 Aug 2022, 06:09 PM

আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী (ইসাফ) শনিবার ওই দুর্ঘটনার কথা জানালেও কখন দুর্ঘটনা ঘটেছে তা উল্লেখ করেনি। দুর্ঘটনার বিষয়টি আরো বিস্তারিত পর্যালোচনা করে দেখা হচ্ছে বলে ইসাফের বিবৃতিতে বলা হয়।

আফগানিস্তানের সরকারি কর্মকর্তারা জানান, কান্দাহার প্রদেশে যান্ত্রিক ত্রুটির কারণে হেলিকপ্টারটি পড়ে গিয়েছিল।

২০১৪ সালের শেষ দিকে আফগানিস্তানের নিরাপত্তা দেশটির নিজস্ব বাহিনীর কাছে হস্তান্তরের পরিকল্পনা করা হচ্ছে। দেশটি থেকে বিদেশি সৈন্যদের প্রত্যাহারের প্রক্রিয়া শুরুর পর তাদের ওপর আক্রমণও বেশ কমে গেছে।