২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সলোমন দ্বীপপুঞ্জের কাছে শক্তিশালী ভূমিকম্প

দক্ষিণ প্রশান্ত মহাসাগরের সলোমন দ্বীপপুঞ্জের কাছে ৭ দশমিক ৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প হয়েছে। ভূমিকম্পের পর একটি সুনামি সতর্কতা জারি করা হলেও পরে তা প্রত্যাহার করে নেয়া হয়।

রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2014, 03:23 PM

Updated : 01 Sep 2026, 12:46 PM

রোববার সকালে সংঘটিত এই ভূমিকম্পের পর তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, সলোমন দ্বীপপুঞ্জের মাকিরা দ্বীপের কিরা কিরা থেকে ১শ’ কিলোমিটার দক্ষিণে সমুদ্র তলের ২৯ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তি হয়।কিরা কিরা পুলিশের কনস্টেবল টেইলর ফুগো বলেছেন, “এ পর্যন্ত আমরা কোনো ক্ষয়ক্ষতির খবর পাইনি। সুনামি সতর্কতা জারির পর লোকজন খুব ভালভাবে সাড়া দিয়েছে। তারা সবাই পাহাড়ের ওপর উঠে গিয়ে পরিস্থিতি পর্যক্ষেণ করছে এবং পরবর্তী পরামর্শের অপেক্ষা করেছে।”ভূমিকম্পের পরপরই প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র থেকে সলোমন দ্বীপপুঞ্জ, পাপুয়া নিউগিনিয়া ও ভানুয়াতু’র জন্য সুনামি সতর্কতা জারি করা হয়। কিন্তু কয়েক সেন্টিমিটারের ছোট একটি সুনামি ঢেউয়ের পর সতর্কতা প্রত্যাহার করা হয়।