২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পূর্ব ইউক্রেইনে সশস্ত্র ব্যক্তিদের দখলে পুলিশ দপ্তর

পূর্ব ইউক্রেইনের স্লাভিনস্ক শহরে সশস্ত্র ব্যক্তিরা পুলিশের একটি দপ্তর দখল করে নিয়েছে বলে জানিয়েছেন ইউক্রেইনের স্বরাষ্ট্রমন্ত্রী আর্সেন আভাকভ।

রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2014, 03:06 PM

Updated : 01 Sep 2026, 12:46 PM

শনিবার নিজের ফেইসবুক পোস্টে আভাকভ একথা জানান।তিনি বলেন, “ছদ্মবেশী উর্দি পরিহিত সশস্ত্র ব্যক্তিরা স্লাভিনস্কের পুলিশ দপ্তর দখল করে নিয়েছে। এর উত্তর খুব কঠিন হবে কারণ প্রতিবাদকারীদের সঙ্গে সন্ত্রাসীদের পার্থক্য রয়েছে।”তবে এর বাইরে বিস্তারিত কিছু জানাননি তিনি।