২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানের নতুন জাতিসংঘ দূতকে ভিসা দেয়নি যুক্তরাষ্ট্র

জাতিসংঘের ইরানের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগপ্রাপ্ত হাদিম আবুতালেবিকে ভিসা দিতে অস্বীকৃতি জানিয়েছে যুক্তরাষ্ট্র। এতে দায়িত্ব গ্রহণের জন্য যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত জাতিসংঘের সদর দপ্তরে যেতে পারছেন না তালেবি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2014, 03:04 PM

Updated : 01 Sep 2026, 12:46 PM

১৯৭৯ সালে তেহরানের যুক্তরাষ্ট্র দূতাবাস অবরোধকারীদের মধ্যে তালেবি ছিলেন বলে শুক্রবার রাতে জানিয়েছে বিবিসি।তেহরানের ওই দূতাবাস অবরোধ করে যুক্তরাষ্ট্রের কয়েক ডজন নাগরিককে জিম্মি করেছিল অবরোধকারী ইরানি ছাত্ররা। ছাত্রদের ওই দলের সঙ্গে তালেবিও জড়িত ছিলেন বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র।তালেবিকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করার অনুমতি না দিতে দেশটির প্রেসিডেন্ট বারাক ওবামার উপর প্রচণ্ড চাপ সৃষ্টি করেছে যুক্তরাষ্ট্র কংগ্রেস।চলতি সপ্তাহের প্রথমদিকে হোয়াইট হাউস থেকে ইরানি সরকারকে জানানো হয়েছিল, এক সময়ের বিপ্লবী ছাত্রকে জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ “সফল হবে না”।ইরানের জাতিসংঘ মিশনের কর্মকর্তা হামিদ বাবেয়ি যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তকে “অসন্তোষজনক” বর্ণনা করে একে আন্তর্জাতিক আইনের লঙ্ঘণ বলে দাবি করেছেন।যুক্তরাষ্ট্র কংগ্রেসের প্রতিনিধি পরিষদ ও সিনেটে আবু তালেবির যুক্তরাষ্ট্র প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করার একটি প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। এখন প্রেসিডেন্ট ওবামা প্রস্তাবটিতে সম্মতি দিলেই এটি দেশটির আইনে পরিণত হবে।জাতিসংঘের রাষ্ট্রদূত পদে তালেবির যোগ্যতা নিয়ে কোনো সংশয় নেই এবং তিনি ইরানের সবচেয়ে অভিজ্ঞ কূটনীতিক বলে জানিয়েছে ইরান।শুক্রবার হোয়াইট হাউসের মুখপাত্র জে কার্নি বলেছেন, “আমরা জাতিসংঘ ও ইরানকে বলেছি যে আমরা আবু তালেবিকে ভিসা দিবো না।”