২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আয় কমেছে ওবামার

২০১৩ সালে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার আয় কমেছে। তার লেখা বইয়ের বিক্রি কমে যাওয়ায় আয়েও প্রভাব পড়েছে। কিন্তু এরপরও তিনি উচ্চহারে আয়কর দিয়েছেন বলে তার আয়কর বিবরণীতে দেখা গেছে।

নিউজ ডেস্ক

মামুন খান

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2014, 02:55 PM

Updated : 01 Sep 2026, 12:46 PM

২০১২ সালে ওবামার ৬ লাখ ৮ হাজার ৬১১ মার্কিন ডলার আয় ছিল। ২০১৩ সালে তা কমে ৪ লাখ ৮১ হাজার ৯৮ ডলারে নেমে আসে। কিন্তু এরপরও তিনি ১৮.৪ শতাংশ থেকে বেড়ে ২০.৪ শতাংশ হারে আয়কর দিয়েছেন।

২০১৩ সালে ওবামা ও তার স্ত্রী ফার্স্টলেডি মিশেল ওবামা ৫৯ হাজার ২৫১ ডলার দাতব্য খাতে দান করেছেন বলেও জানা গেছে।

ওবামা দম্পতি ৩২টি পৃথক দাতব্য সংস্থায় দান করেছেন।

২০০৯ সালের পর ওবামার আয় উল্লেখযোগ্য হারে কমেছে। ওই বছরই তিনি প্রথমবারের মতো মার্কিন প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব গ্রহণ করেন।

ওই বছর ওবামা ৫৫ লাখ মার্কিন ডলার আয় করেছিলেন। তবে এই আয়ের বেশিরভাগই ছিল তার লেখা ‘ড্রিমস ফর্ম মাই ফাদার’ এবং ‘দি অডাসিটি অব হোপ’ নামে দুটি বইয়ের বিক্রি থেকে।

প্রেসিডেন্ট হিসাবে ওবামা বছরে বেতন পান ৪ লাখ মার্কিন ডলার।

ওবামা দম্পতি কেন্দ্রীয়ভাবে ৯৮ হাজার ১৬৯ ডলার আর তাদের রাজ্য ইলিনয়িসে ২৩ হাজার ৩২৮ মার্কিন ডলার আয়কর দিয়েছেন।