২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউক্রেইনের ডোনেস্ককে গণপ্রজাতন্ত্র ঘোষণা

রুশ-পন্থি বিক্ষোভকারীরা পূর্ব ইউক্রেইনের ডোনেস্ককে গণপ্রজাতন্ত্র ঘোষণা করেছে বলে খবর পাওয়া গেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2014, 06:51 PM

Updated : 01 Sep 2026, 12:44 PM

সোমবার রাশিয়াপন্থিরা পূর্ব ইউক্রেইনের ডোনেস্ক এবং লুহান্সক শহরে রাষ্ট্রীয় নিরাপত্তাভবনগুলো দখল করে বলে জানান ইউক্রেইনের কর্মকর্তারা।কয়েকটি খবরে বলা হয়, নিরাপত্তা ভবনের অস্ত্রভান্ডারে বিক্ষোভকারীরা তল্লাশি চালিয়েছে।অনলাইনের ফুটেজে দেখা গেছে, রুশ এক বক্তা ডোনেস্ক গণপরিষদে বলছেন, “আমি পিপলস রিপাবলিক অব ডোনেস্ককে সার্বভৌম রাষ্ট্র হিসাবে ঘোষণা করছি”।বিদ্রোহীরা নতুন এ রিপাবলিকের রাশিয়ায় যোগ দেয়া কিংবা না দেয়ার প্রশ্নে ১১ মে’র মধ্যে একটি গণভোট ডেকেছে বলেও খবর পাওয়া গেছে।সোমবার সকালের দিকে বিক্ষোভকারীরা ডোনেস্ক এবং লুহান্সক এর রাষ্ট্রীয় নিরাপত্তা ভবনগুলো দখল করে।ডোনেস্ক এর আঞ্চলিক সরকারি ভবনসহ খারকিভের আরেকটি সরকারি ভবন রোববার দখল করে বিক্ষোভকারীরা।ইউক্রেইনের বার্তা সংস্থা ইউনিয়ান এর খবরে বলা হয়েছে, বন্দুকধারীরা সোমবার ডোনেস্ক টিভি ভবনে চড়াও হয়। তবে পুলিশ তাদের হটিয়ে দেয়।মন্ত্রিসভার জরুরি বৈঠকে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী আরসেনি ইয়াতসেনিয়ুক সরকারি ভবন দখলদারিত্বের জন্য রাশিয়াকে দোষারোপ করেন।অন্তর্বর্তী পেসিডেন্ট ওলেস্কান্দর তুর্কিনোভ এ অস্থিরতাকে ইউক্রেইনকে বিভক্ত করার রাশিয়ার চেষ্টা বলে অভিহিত করেন।জাতীয় টিভিতে এক ভাষণে তিনি বলেন, এটি ইউক্রেইনকে অস্থিতিশীল করার জন্য রাশিয়ার আরেকটি অভিযান।রাশিয়া এর আগে ইউক্রেইনের ক্রিমিয়া উপদ্বীপে এক গণভোটের পর ওই অঞ্চলকে নিজ ভূখন্ডের অন্তর্ভুক্ত করে নেয়। ইউক্রেইন এ পদক্ষেপকে অবৈধ আখ্যা দিয়ে আসছে।