২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হরমুজ প্রণালীতে ইরান-পাকিস্তান মহড়া পরিকল্পনা

পারস্য উপসাগরের হরমুজ প্রণালীতে যৌথ সামরিক মহড়ার পরিকল্পনা করেছে ইরান ও পাকিস্তানের নৌ-বাহিনী।

রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2014, 07:36 PM

Updated : 01 Sep 2026, 12:44 PM

রোববার দেশটির গণমাধ্যমে বলা হয়, আগামী মঙ্গলবার দিনব্যাপী এই মহড়া অনুষ্ঠিত হবে।

ওদিকে, মহড়ায় অংশ নিতে যুদ্ধজাহাজ, সাবমেরিনসহ পাকিস্তান নৌ-বাহিনীর বেশকিছু নৌযান বন্দর আব্বাসে নোঙ্গর করেছে।ইরানের নৌবাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তেহরান ও ইস্তাম্বুলের মধ্যে সামরিক সহযোগিতা জোরদার করাই যৌথ মহড়ার মূল লক্ষ্য।ইরানের নৌবাহিনীর কর্মকতা রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি বলেন, “বন্দর আব্বাসে অবস্থানকারী পাকিস্তানের নৌ-যানগুলো ইরানের নির্দিষ্ট কয়েকটি শাখা হরমুজ প্রণালীর পূর্বাঞ্চলে মহড়া করবে।”হরমুজ প্রণালী ওমান ও ইরানের মধ্যবর্তী সমুদ্র পথের একটি সরু করিডর। বিশ্বে সমুদ্রপথে রপ্তানি তেলের এক-তৃতীয়াংশ এই প্রণালী হয়ে পারাপার হয়।