২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাপানে আরো যুদ্ধজাহাজ পাঠাবে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র ক্ষেপণাস্ত্রবাহী আরো দুটি যুদ্ধজাহাজ জাপানে পাঠানোর পরিকল্পনা করেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2014, 04:27 PM

Updated : 01 Sep 2026, 12:44 PM

রোববার টোকিওতে জাপানের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী চাক হ্যাগেল বলেন, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সম্বলিত নৌবাহিনীর দুটো ডেস্ট্রয়ার ২০১৭ সালের মধ্যে জাপানে পাঠানো হবে।উত্তর কোরিয়ার উস্কানিমূলক তৎপরতা এবং ‘নতুন ধরনের’ ক্ষেপণাস্ত্র পরীক্ষার হুমকি মোকাবেলায় এ রণতরী পাঠানো হবে বলে জানান তিনি।সম্প্রতি কয়েক সপ্তাহে উত্তর কোরিয়ার দফায় দফায় ক্ষেপণাস্ত্র পরীক্ষায় জাপান উৎকণ্ঠিত।এ উৎকণ্ঠার মুখে পেন্টাগন জাপানে অবস্থান সুসংহত করার পদক্ষেপ নেয়ার পর এবার সেখানে যুদ্ধজাহাজ পাঠানোর এ সিদ্ধান্ত হল। পেন্টাগন এর আগে অক্টোবরে জাপানে একটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা রাডার স্থাপনের সিদ্ধান্ত নেয়। রাডারটি এ বছর থেকেই চালু হওয়ার কথা। এছাড়া, ক্ষেপণাস্ত্রবাহী কয়েকটি জাহাজও ইতপূর্বে জাপানে পাঠায় যুক্তরাষ্ট্র।এবার সেখানে আরো দুটো জাহাজ পাঠানোর মধ্য দিয়ে নিরাপত্তা রক্ষা হবে এবং উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের হুমকির মুখে জাপান ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সক্ষমতা অনেকটাই বেড়ে যাবে বলে দাবি করেন চাক হ্যাগেল।