২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পূর্ব ইউরোপে নেটো তৎপরতা, জবাব চায় রাশিয়া

পূর্ব ইউরোপের নিরাপত্তার জন্য পশ্চিমা সামরিক জোট নেটোর শক্তি বাড়ানোর তৎপরতার কৈফিয়ত চেয়েছে রাশিয়া।

রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2014, 11:27 PM

Updated : 01 Sep 2026, 12:43 PM

বৃহস্পতিবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ সাংবাদিকদের বলেন, ১৯৯৭ সালের নেটো-রাশিয়া সহযোগিতা চুক্তি অনুযায়ী নেটোর কাছে পূর্ব ইউরোপের নিরাপত্তা জোরদারের বিষয়টিতে জবাব চাওয়া হয়েছে।গত মাসে রাশিয়া ক্রিমিয়া উপদ্বীপের নিয়ন্ত্রণ নেয়ার পর এ নিয়ে পশ্চিমা বিশ্বের সঙ্গে রাশিয়ার দ্বন্দ্ব প্রকট হয়, যা পরে রূপ নেয় সামরিক মহড়ায়।রাশিয়া ক্রিমিয়ায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার উদ্যোগ নেয়ার পর থেকে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নসহ পশ্চিমা দেশগুলো মস্কোর বিরুদ্ধে একাধিক অর্থনীতিক অবরোধ আরোপ করে। এছাড়া, রাশিয়ার কয়েকজন শীর্ষ ব্যক্তির বিরুদ্ধেও নিষেধাজ্ঞা দেয় পশিচমা বিশ্ব।ওদিকে, রাশিয়াও ক্রিমিয়া নিয়ে উত্তেজনা সৃষ্টির পর ইউক্রেইনের পূর্ব সীমান্তে প্রায় ৪০ হাজার সেনা মোতায়েন করে রাখে।রাশিয়ার সেনা সমাবেশে উদ্বিগ্ন পশ্চিমা বিশ্ব গত সপ্তাহে ব্রাসেলসে নেটো পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক আয়োজন করে।বৈঠকে পূর্ব ইউরোপে রুশ সীমান্তবর্তী দেশগুলোর নিরাপত্তায় নৌ, আকাশ ও স্থলপথে নজরদারি জোরদার করা, সামরিক তৎপরতা বৃদ্ধি ও সেনা উপস্থিতি বাড়ানো নিয়ে আলোচনা হয়।আগামী এক সপ্তাহের মধ্যে নেটোর সমর পরিকল্পনাকারীরা এ বিষয়ে তাদের পরিকল্পনা প্রকাশ করবেন বলে সংস্থাটির এক কর্মকর্তা জানান।রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেন, পূর্ব ইউরোপে নেটোর স্থায়ী উপস্থিতি ১৯৯৭ সালের নেটো-রাশিয়া সহযোগীতা চুক্তি ব্যাহত করবে।“আমরা নর্থ আটলান্টিক সামরিক জোটকে প্রশ্ন করেছি। আমরা কেবলই এর উত্তর জানতে চাচ্ছি না, বরং তা হতে হবে আমাদের সম্পাদিত চুক্তির আলোকে,” বলেন ল্যাভরভ।