২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিশরে প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা

মিশরে আগমী ২৬ ও ২৭ মে নতুন করে প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে।

রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2014, 11:33 PM

Updated : 01 Sep 2026, 12:42 PM

রোববার দেশটির নির্বাচন পরিচালনা কর্তৃপক্ষ নির্বাচনের তারিখ ঘোষণা করে, যাতে জেনারেল আব্দেল ফাত্তাহ আল সিসি জয়ী হবেন বলে ধারণা করা হচ্ছে।মিশরে দীর্ঘদিনের একনায়ক হুসনি মুবারকের পতনের পর গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রথম প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে গত জুলাইয়ে ক্ষমতাচ্যুত করে সেনাবাহিনী। এরপর থেকে দেশটিতে চরম রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে।মুরসি পরবর্তী মিশরের অন্তর্বর্তী সরকার ও প্রশাসনে সবচেয় প্রভাবশালী ব্যক্তি ছিলেন সেনা প্রধান সিসি। এবারের নির্বাচনে সিসি ছাড়া তেমন শক্তিশালী প্রার্থী না থাকায় তারই জয়ী হওয়ার সম্ভাবনা বেশি।মিশরের সংবিধান অনুযায়ী প্রথম ধাপের নির্বাচনে কেউ প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা না পেলে আগামী জুনে দ্বিতীয় ধাপে নির্বাচন হবে। তবে কি পরিমাণ ভোট পড়লে তা ‘পর্যাপ্ত’ হবে তা পরিষ্কার করেনি নির্বাচনী কর্তৃপক্ষ।নির্বাচনের প্রার্থীরা ৩ মে থেকে ২৩ মে পর্যন্ত নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন। নির্বাচনে সিসি ছাড়াও অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থী হচ্ছেন বামপন্থি নেতা হামদিন সাবাহি।২০১২ সালের নির্বাচনে তিনি তৃতীয় অবস্থানে ছিলেন। নির্বাচনে লড়ার লক্ষ্যে গত বুধবার সেনাপ্রধানও প্রতিরক্ষামন্ত্রণালয়ের পদ ছেড়েছেন সিসি।