২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এবোলা’র মতো ভাইরাস নিয়ে হাসপাতালে কানাডীয় নাগরিক

এবোলা ভাইরাসে আক্রান্ত রোগীর মতো হেমোরেজিক জ্বর নিয়ে কানাডার একটি হাসপাতালে ভর্তি হয়েছেন এক ব্যক্তি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2014, 03:38 PM

Updated : 01 Sep 2026, 12:40 PM

বিবিসি জানিয়েছে, মঙ্গলবার কানাডীয় স্বাস্থ্য বিভাগের এক কমকর্তা একথা বলেছেন।ওই ব্যক্তি সম্প্রতি পশ্চিম আফ্রিকার দেশ লাইবেরিয়া থেকে ফিরেছেন। কিছুদিন ধরে অজ্ঞাত একটি হেমোরেজিক জ্বর পশ্চিম আফ্রিকায় মহামারী আকারে ছড়িয়ে পড়েছে।কানাডার সাসকাচেওয়ান প্রদেশের প্রধান শহর সাসকাটুনে আশঙ্কাজনক অবস্থায় থাকা ওই ব্যক্তিকে অন্য রোগীদের কাছ থেকে আলাদা পর্যবেক্ষণে রাখা হয়েছে।এ কারণে রোগটি ছড়িয়ে পড়ার ভয় নেই বলে প্রাদেশিক চিকিৎসা কর্মকর্তা ডা. ডেনিসি ওয়ের্কার জানিয়েছেন।আক্রান্ত ব্যক্তি কতদিন আফ্রিকায় ছিলেন তা না জানালেও ওয়ের্কার বলেছেন, কানাডা ফেরার পর থেকেই আক্রান্ত ব্যক্তি অসুস্থ বোধ করছিলেন।এবোলা ও লাসা ভাইরাসের মতো হেমোরেজিক জ্বর সৃষ্টিকারী ভাইরাসগুলো দেহে প্রবেশের পর ২১ দিন পর্যন্ত সুপ্ত থাকার পর জ্বরের লক্ষণ প্রকাশ পায় বলে জানিয়েছেন তিনি। আর এরপর রোগীর দেহ নিঃসরিত পদার্থের সংস্পর্শ থেকে ভাইরাসটি ছড়িয়ে পড়ে।