২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবার রাজপথে থাই বিক্ষোভকারীরা

কয়েক সপ্তাহ ঝিমিয়ে থাকার পর প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াতের ওপর নতুন করে চাপ সৃষ্টি করতে ফের রাস্তায় নেমেছে থাইল্যান্ডের বিক্ষোভকারীরা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2014, 10:58 PM

Updated : 01 Sep 2026, 12:40 PM

ইংলাক কয়েকদিনের মধ্যেই অভিশংসনের মুখে পড়বেন বলে মনে করা হচ্ছে।শুক্রবার সাংবিধানিক আদালত গত ফেব্রুয়ারির নির্বাচন বাতিলের রায় দেয়ার পর ফের চাঙ্গা হয়েছে সরকার বিরোধী বিক্ষোভকারীরা।সিনাওয়াতের বিরোধীরা নভেম্বরের শেষে প্রথম রাজপথে বিক্ষোভ করেছিল। এ মাসের শুরুর দিকে বিক্ষোভ থিতিয়ে আসতে শুরু করার আগে সহিংসতায় নিহত হয় ২৯ জন। আদালতের রায়ে বিরোধীদের পালে আরেকবার হাওয়া লেগেছে।থাইল্যান্ডের পরিস্থিতি মারাত্মক নাগরিক অস্থিরতার দিকে মোড় নিতে পারে বলে আশঙ্কা বাড়ছে। কয়েক মাসের প্রতিরোধের পর থাকসিনের লাল শার্ট সমর্থকরা কট্টরপন্থি নতুন নেতার নেতৃত্বে জঙ্গিপনা শুরু করেছে।আগামী ৫ এপ্রিলে তারা বিশাল একটি মিছিল করার পরিকল্পনা করেছে। ফলে রাজনৈতিক প্রেক্ষাপট আগামী দিনগুলোতে আবার উত্তপ্ত হয়ে ওঠার আশঙ্কা সৃষ্টি হয়েছে।প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত চাল ক্রয়ের একটি স্ক্রীম নিয়ে জাতীয় দুর্নীতি কমিশনে নিজের পক্ষে সাফাই দেয়ার জন্য ৩১ মার্চ পর্যন্ত সময় পাচ্ছেন। কমিশনে ইংলাককে অভিসংশন করার সুপারিশ করলে সিনেটের উচ্চকক্ষ তাকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে পারে।