২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিখোঁজ বিমান তল্লাশিতে ‘নতুন নমুনা’

নিখোঁজ মালয়েশীয় বিমানের খোঁজে তল্লাশি অভিযানে দক্ষিণ ভারত মহাসাগরে নতুন কিছু ভাসমান বস্তু চিহ্নিত করেছে একটি চীনা বিমান।

রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2014, 02:48 PM

Updated : 01 Sep 2026, 12:40 PM

সোমবার চীনের রাষ্ট্রিয় গণমাধ্যম সিনহুয়ার বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি।সিনহুয়া বলেছে, “কয়েক কিলোমিটার জুড়ে ছড়িয়ে থাকা ছোট ছোট সাদা বস্তুর সঙ্গে দুটি বড় সাদা বস্তু দেখতে পেয়েছে অনুসন্ধানকারীরা।”অস্ট্রেলিয়া জানিয়েছে, সংবাদটি পেয়েছে তারা এবং বস্তুগুলোর অবস্থান বের করার চেষ্টা করা হচ্ছে।সোমবার সকালে অস্ট্রেলিয়ার পার্থ থেকে আড়াই হাজার কিলোমিটার দক্ষিণপশ্চিমে তল্লাশি এলাকায় দুটি চীনা বিমান অনুসন্ধান চালায়।এই দুটি বিমানের মধ্যে একটির ক্রু’রা সর্বশেষ ভাসমান বস্তুগুলো দেখতে পেয়েছেন। তারা অস্ট্রেলিয়ার মেরিটাইম সেফটি অথিরিটি (আমসা) কে বিষয়টি অবহিত করেছেন। আমসা অভিযানটির সমন্বয় করছে।এছাড়া তল্লাশি এলাকা লক্ষ্য করে এগোতে থাকা চীনা বরফ-ভাঙা জাহাজ শ্যু লঙ’কেও বিষয়টি অবহিত করা হয়েছে বলে জানিয়েছে সিনহুয়া।এক বিবৃতিতে আমসা জানিয়েছে, “যে বস্তুগুলো দেখা গেছে বলে জানানো হয়েছে তা আজকের তল্লাশি এলাকার ভিতরে আছে এবং বস্তুগুলো শনাক্ত করার প্রচেষ্টা নেয়া হচ্ছে।”৮ মার্চ মালয়েশিয়া এয়ারলাইনের বিমানটি ২৩৯ জন যাত্রী নিয়ে কুয়ালালামপুর থেকে বেইজিং যাওয়ার পথে উধাও হয়ে যায়। তারপর থেকে ব্যাপক আন্তর্জাতিক প্রচেষ্টা সত্ত্বেও বিমানটির কোনো হদিস পাওয়া যায়নি।বিমানটির সম্ভাব্য ধ্বংসাবশেষের খোঁজে দক্ষিণ ভারত মহাসাগরে ১০টি বিমান অনুসন্ধানরত আছে। উপগ্রহ চিত্রে ওই এলাকায় বেশ কিছু বস্তুর ছবি পাওয়া গেছে যেগুলো বিমানের ধ্বংসাবশেষ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।সম্প্রতি তল্লাশি অভিযানে দুটি চীনা ও দুটি জাপানি বিমান যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার আরো ছয়টি বিমানের সঙ্গে যোগ দিয়েছে। এ দশটি বিমান সোমাবার তল্লাশির জন্য নির্ধারিত মহাসাগরের সাড়ে ৬৮ হাজার বর্গকিলোমিটার এলাকায় অনুসন্ধান চালাবে।অস্ট্রেলীয় নৌবাহিনীর একটি জাহাজ ওই তল্লাশি এলাকায় অনুসন্ধানরত আছে, এর সঙ্গে যোগ দেয়ার জন্য কয়েকটি চীনা জাহাজ এখন পথে রয়েছে।