২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তাইওয়ানে সরকারি ভবন বিক্ষোভকারীদের দখলে

চীনা মূল ভূখন্ডের সঙ্গে একটি বিতর্কিত বাণিজ্য চুক্তির প্রতিবাদে তাইওয়ানের সরকারি দপ্তরগুলোতে চড়াও হয়েছে শ’ শ’ বিক্ষোভকারী।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2014, 01:45 AM

Updated : 01 Sep 2026, 12:40 PM

প্রেসিডেন্ট মা-ইং-জেউ বলছেন, তাইওয়ানের প্রধান রপ্তারি বাজারের সঙ্গে চীনের এ চুক্তি দ্বীপদেশটির অর্থনৈতিক সমৃদ্ধির জন্য অপরিহার্য।কিন্তু তাইওয়ানের প্রধান বিরোধীদল বলছে, এ চুক্তির ফলে ক্ষুদ্র সেবা কোম্পানিগুলো ক্ষতিগ্রস্ত হবে। তাছাড়া, তাইওয়ানে চীনের প্রভাব বাড়ানোরও বিরোধিতা করছে অনেকেই।টিভি ফুটেজে দেখা গেছে, ক্ষুব্ধ লোকজন জোর করে সরকারি ভবনে ঢুকে পড়ার পর পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি হয়েছে।বিক্ষোভকারীরা টেবিল চেয়ার দিয়ে দরজা এবং জানালায় ব্যারিকেড দেয় এবং প্রেসিডেন্সিয়াল কেবিনেটের কম্পিউটার দখল করে। ধস্তাধস্তিতে অন্তত ১৩ জন আহত হয় বলে খবর পাওয়া গেছে।চুক্তির বিরোধীরা গত মঙ্গলবার জোর করে পার্লামেন্টের ঢোকার চেষ্টা করে এবং এরপর থেকে তারা প্রায় প্রতিদিনই এর আশেপাশের রাস্তায় অবস্থান নিচ্ছে।৮ এপ্রিলে পার্লামেন্টে চুক্তিটি অনুমোদন পাওয়া কথা রয়েছে। এতে করে চীনের ৮০ টি সেবা খাত তাইওয়ানে এবং তাইওয়ানের ৬৪ টি সেবা খাত চীনের জন্য উন্মুক্ত হয়ে যাবে।