২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিমানের ‘সম্ভাব্য ধ্বংসাবশেষের’ নতুন ছবি

দক্ষিণ ভারত মহাসাগরে নিখোঁজ এমএইচ৩৭০ ফ্লাইটের সম্ভাব্য ধ্বংসাবশেষের নতুন স্যাটেলাইট ছবি ফ্রান্সের কাছ থেকে পাওয়ার কথা জানিয়েছে মালয়েশিয়া।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2014, 04:56 PM

Updated : 01 Sep 2026, 12:39 PM

এলাকাটিতে এক সপ্তাহের মধ্যে এ নিয়ে সম্ভাব্য ধ্বংসাবশেষ এর তিন দফা ছবি পাওয়া গেল।অস্ট্রেলিয়া অনুসন্ধান কাজে সমন্বয়ক হিসাবে কাজ করছে এবং এর আগে তারা মহাসাগরে ভাসমান বস্তু দেখতে পেয়ে তা খতিয়ে দেখার কথা জানায়।এরপর চীনও দক্ষিণ ভারত মহাসাগরে নতুন ভাসমান বস্তুর দেখা মিলেছে বলে জানায় এবং এটি নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ বলে ধারণা করছে দেশটির বিশেষজ্ঞরা।এরই মধ্যে মালয়েশিয়ার পরিবহন মন্ত্রণালয়ের ফেইসবুক পাতায় এক বিবৃতিতে বলা হয়েছে, “আজ সকালে মালয়েশিয়া ফ্রান্স কর্তৃপক্ষের কাছ থেকে স্যাটেলাইটে সম্ভাবনাময় কিছু বস্তুর ছবি পেয়েছে”।এ ছবিগুলো তাৎক্ষণিকভাবে অস্ট্রেলিয়ার অনুসন্ধানকাজের সমন্বয় কেন্দ্রে পাঠানো হয়েছে।গত ৮ মার্চ কুয়ালা লামপুর থেকে ২৩৯ আরোহীসহ বেইজিং যাওয়ার পথে মাঝ আকাশে নিখোঁজ হয় মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি বিমান। টানা দুই সপ্তাহজুড়ে ভারত মহাসাগর ও এশিয়ার বিস্তৃর্ণ এলাকাজুড়ে তল্লাশি অভিযান চললেও ঘটনার কোনো কূল কিনারা হয়নি।

বিমানের নতুন ‘ধ্বংসাবশেষ’ পেয়েছে চীন