২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েই যাচ্ছে উত্তর কোরিয়া

গত ২৪ ঘন্টায় কয়েক ডজন স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ চালিয়েছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার উপর রাগ ঝাড়তেই এমনটি করছে দেশটি বলে মনে করছেন বিশ্লেষকরা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2014, 03:05 PM

Updated : 01 Sep 2026, 12:39 PM

রোববার দক্ষিণ কোরীয় সেনাবাহিনীর বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি।বিশ্লেষকরা বলেছেন, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়ায় ক্ষুব্ধ উত্তর কোরিয়া পরীক্ষামূলক ক্ষেপণাস্ত্র ছোঁড়ার মধ্য দিয়ে তার প্রতিবাদ জানাচ্ছে বলে ধারণা করছেন তারা।রোববার সকালে সাগরে প্রায় ১৬টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এর আগে শনিবার ৩০টি ক্ষেপণাস্ত্র ছুঁড়ে পরীক্ষা করেছিল দেশটি।তবে এই ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে রুটিন পরীক্ষা বলে দাবী করেছে উত্তর কোরিয়া। আত্মরক্ষামূলক প্রয়োজনেরই এমন পরীক্ষা চালানো হচ্ছে বলে জানিয়েছে দেশটি।কিন্তু যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার বার্ষিক যুদ্ধ মহড়ার কড়া সমালোচনা করে উত্তর কোরিয়া বলেছে, এটি আগ্রাসন চালানোর প্রস্তুতি।প্রতি বছর দক্ষিণ কোরিয়া ও মিত্র রাষ্ট্র যুক্তরাষ্ট্রের বার্ষিক যুদ্ধ মহড়া চলাকালে শক্তির মহড়া দিয়ে থাকে উত্তরের দেশটি।কিন্তু চলতি বছর আনেক বেশি পরিমাণ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাচ্ছে দেশটি। বিশেষজ্ঞরা জানিয়েছেন, চলতি মাসে এ পর্যন্ত প্রায় ৭০টি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া, যার মধ্যে গত সপ্তাহান্ত থেকে এ পর্যন্ত ছোঁড়া ৪৬টি ক্ষেপণাস্ত্রও আছে।ছোঁড়া ক্ষেপণাস্ত্রগুলো সোভিয়েত নির্মিত অনিয়ন্ত্রিত ফ্রগ ক্ষেপণাস্ত্র বলে ধারণা করছে দক্ষিণ কোরীয় সেনাবাহিনী। ১৯৬০ সাল থেকে এসব ক্ষেপণাস্ত্র নিজেদের গোলন্দাজ বাহিনীতে অন্তর্ভুক্ত করেছে দেশটি।যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া উভয়ই উত্তর কোরিয়ার এসব ক্ষেপণাস্ত্র পরীক্ষার নিন্দা জানিয়েছে।