২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের তিরুপতি মন্দির সংলগ্ন বনে আগুন

ভারতের অন্ধ্রপ্রদেশের জনপ্রিয় তিরুপতি মন্দিরের কাছে বনে আগুন লেগেছে। প্রতিদিন হাজার হাজার পূণ্যার্থী বালাজি প্রভুর এই মন্দিরে আসেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2014, 01:46 PM

Updated : 01 Sep 2026, 12:38 PM

প্রাদেশিক রাজধানী হায়দরাবাদ থেকে ৬০০ কিলোমিটার দূরে তিরুমালা পাহাড়ে এই মন্দিরের অবস্থান।মন্দিরটি পরিচালনায় নিয়োজিত ট্রাস্ট এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ৪০০ হেক্টর এলাকাজুড়ে থাকা বনটি পুড়ে গেছে।তবে ট্রাস্টের পক্ষ থেকে জোর দিয়ে বলা হয়, “তিরুমালায় কোন ঝুঁকি নেই এবং পূণার্থীদের প্রতি আমরা ভীত না হওয়ার আহ্বান জানাচ্ছি। তিরুমালায় তারা তাদের কৃত্যাদি নির্বিঘ্নে পালন করতে পারবেন।”আগুন লাগার কারণে বুধবার সন্ধ্যায় ঘন ধোঁয়ায় মন্দিরটির চারপাশ ঢেকে যায়। মন্দির ঘিরে থাকা দোকানপাট বন্ধ করে দেয়া হয়। আগাম সতর্কতা হিসেবে পূণ্যার্থীদের চলাচলের পথটিও বন্ধ রাখা হয় বলে এনডিটিভি জানিয়েছে।ভারতীয় বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বৃহস্পতিবার সকালে পুড়ে যাওয়া বনটির অবস্থা পর্যবেক্ষণের জন্য যাওয়ার কথা।