২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভেনিজুয়েলায় বিক্ষোভকারীদের আস্তানায় সেনা অভিযান

ভেনেজুয়েলার রাজধানী কারাকাসের একটি স্কয়ারে আস্তানা গেড়ে বসা সরকারবিরোধী বিক্ষোভকারীদের হটাতে অভিযান চালিয়েছে দেশটির সেনাবাহিনী।

রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2014, 02:06 PM

Updated : 01 Sep 2026, 12:37 PM

রোববার চালানো এই অভিযানে দেশটির ন্যাশনাল গার্ড সদস্যরা বিক্ষোভকারীদের হটাতে কাঁদুনে গ্যাস ও জলকামান ব্যবহার করে।পূর্ব কারাকাসের আলতামিরা স্কয়ারটি ছেড়ে যাওয়ার আগে বিক্ষোভকারীরাও ন্যাশনাল গার্ডের সদস্যদের দিকে পাথর ও পেট্রলবোমা ছুঁড়ে মারে।দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে ছয় সপ্তাহ যাবৎ চলা সরকারবিরোধী আন্দোলনে আলতামিরা স্কয়ারটিকে নিজেদের শক্তিকেন্দ্র বানিয়ে তুলেছিল সরকার বিরোধীরা। প্রতিদিনই স্কয়ারটিতে সহিংসতার ঘটনা ঘটছিল।অভিযানের শুরুতে মোটরসাইকেল নিয়ে কিছু সংখ্যাক সেনা স্কয়ারটিতে প্রবেশ করে। তারা বিক্ষোভকারীদের ঘিরে চক্কর দিতে শুরু করে। তখন অপর সেনারা বিক্ষোভকারীদের বসানো প্রতিবন্ধকগুলো সরানো শুরু করে।এ সময় বিক্ষোভকারীরা সেনাদের লক্ষ করে পাথর ছুঁড়তে শুরু করলে কাঁদুনে গ্যাস নিক্ষেপ করে জবাব দেয় সেনারা। পরে স্কয়ারটিতে অবস্থান নিয়ে থাকা বিক্ষোভকারীদের সরাতে জলকামান ব্যবহার করা হয়।একই দিন এ ঘটনার আগে কারাকাসের অপর পাশে নিজ সমর্থকদের উদ্দেশে মাদুরো বলেন, “বিক্ষোভকারীদের দখলে থাকা জায়গাগুলো মুক্ত করতে যাচ্ছি আমরা।”নিত্যপ্রয়োজনীয় রসদের অপ্রতুলতা, অপরাধ ও সেনাবাহিনী ও সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে কিউবান উপদেষ্টাদের উপস্থিতির বিরোধিতা করে ফেব্রুয়ারি থেকে সরকারবিরোধী আন্দোলন শুরু করে বিক্ষোভকারীরা।কিন্তু নিজেদের মধ্যে বিভক্তি ও প্রয়োজনীয় জনসমর্থন না থাকায় দিন দিন দুর্বল হয়ে পড়ে সরকারবিরোধী আন্দোলন। এক দশক আগে প্রয়াত জনপ্রিয় প্রেসিডেন্ট হুগো শ্যাভেজের বিরুদ্ধে আন্দোলনে যে পরিমাণ মানুষ রাস্তায় নেমে এসেছিল এ আন্দোলনের শুরু থেকেই সেই জনসমর্থনও দেখা যায়নি।দেশটির সেনাবাহিনীও মাদুরো সরকারে প্রতি দৃঢ় সমর্থন দিয়ে আসছে।এসব বাস্তব পরিস্থিতির পরিপ্রেক্ষিতে “ভেনেজুয়েলা বসন্তে” সরকারবিরোধী আন্দোলনকারীরা সফল হবেন না বলেই মনে করছেন পর্যবেক্ষকরা।