২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

১০টি স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া

উত্তর কোরিয়া পূর্ব উপকূলের সাগরে ১০ টি স্বল্প-পাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2014, 09:00 PM

Updated : 01 Sep 2026, 12:37 PM

দক্ষিণ কোরিয়ার ইয়োনহাপ বার্তা সংস্থা রোববার পরিচয় প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে একথা বলেছে।সাগরে পড়ার আগে ক্ষেপণাস্ত্রগুলো ৭০ কিলোমিটার উড়েছিল (৪৫ মাইল) বলে জানিয়েছে ইয়োনহাপ।জাতিসংঘ নিষেধাজ্ঞার আওতায় স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষায় উত্তর কোরিয়ার কোনো বাধা নেই। দেশটি প্রায়ই এ অস্ত্র পরীক্ষা করে থাকে।যুক্তরাষ্ট্রের সঙ্গে দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়া চলার এ সময়ে উত্তর কোরিয়া এ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল। দু’দেশের ওই মহড়াকে উত্তর কোরিয়া নিজেদের নিরাপত্তায় হুমকি বলেই মনে করে।২০১৩ সালের শুরুর দিকে উত্তর কোরিয়া তৃতীয় পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালায়। এর আগে ২০১২ সালে দেশটি সফলভাবে দূর পাল্লার রকেট পরীক্ষা চালায়। জাতিসংঘ নিষেধাজ্ঞার আওতায় এ দুই পরীক্ষাই নিষিদ্ধ ছিল।