২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লন্ডনে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-রাশিয়া

ক্রিমিয়ায় আগামী রোববারের গণভোটের আগে ইউক্রেইন সঙ্কট নিয়ে লন্ডনে গুরুত্বপূর্ণ আলোচনায় বসার প্রস্তুতি নিচ্ছেন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার দূতরা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2014, 05:09 PM

Updated : 01 Sep 2026, 12:36 PM

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সঙ্গে এ আলোচনায় বসবেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।ক্রিমিয়ায় গণভোট হলে এবং রাশিয়া ওই অঞ্চলে সামরিক আগ্রাসন চালালে মস্কোয় যুক্তরাষ্ট্র এবং ইইউ এর নিষেধাজ্ঞা আরোপ হতে পারে বলে বৈঠকে ল্যাভরভকে সতর্ক করবেন কেরি।রাশিয়া ক্রিমিয়াকে সংযুক্ত করে নিলে খুবই মারাত্মক পদক্ষেপ নেয়ার হুমকি দিয়েছেন তিনি। ওদিকে, রাশিয়া বৃহস্পতিবার জাতিসংঘে বলেছে, তারা ইউক্রেইনে যুদ্ধ চায় না।নিরাপত্তা পরিষদের জরুরি বেঠকে জাতিসংঘে মস্কোর রাষ্ট্রদূত ভিতালি চুরকিন ক্রিমিয়ায় গণভোটের পক্ষ সমর্থন করেন। ক্রিমিয়া ইউক্রেইনের সঙ্গে থাকবে নাকি রাশিয়ান ফেডারেশনে যোগ দেবে গণভোটটি হবে সে প্রশ্নে।ইউক্রেইনের মস্কোপন্থি প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচ ২২ ফেব্রুয়ারিতে ক্ষমতাচ্যুত হওয়ার পরই ক্রিমিয়ায় রাশিয়ার সামরিক বাহিনীর আগ্রাসনের পট প্রস্তুত হয়।এ ধরনের পদক্ষেপের বিরুদ্ধে রাশিয়াকে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারির মুখে লন্ডনে দুপক্ষের বৈঠককে স্নায়ুযুদ্ধের উত্তেজনা আবারো শুরুর প্রেক্ষাপট বলেই বর্ণনা করছেন সংবাদদাতারা।রোববার ক্রিমিয়ায় গণভোট হলে এর বিরুদ্ধে যুক্তরাষ্ট্র এবং ইউরোপের নেয়া পদক্ষেপে রাশিয়া মারাত্মক রাজনৈতিক এবং অর্থনৈতিক ঝুঁকির মুখে পড়বে। বৈঠকে ল্যাভরভকে একথাই বোঝানোর চেষ্টা নেবেন কেরি।শুক্রবার লন্ডনে পৌঁছানোর আগে কেরি বলেন, “সঙ্কট সমাধানের পথে আগাতে সক্ষম হওয়ার কোনো লক্ষণ দেখা না গেলে সোমবার বিকল্প যে সব ব্যবস্থা হাতে আছে সে অনুযায়ী ইইউ এবং ওয়াশিংটনের পক্ষ থেকে খুবই মারাত্মক কিছু পদক্ষেপ আসবে”।