বালকের হাতে ‘নিউক্লিয়ার ফিউশন চুল্লি’
স্কুলের বিজ্ঞান গবেষণাগারে ‘নিউক্লিয়ার ফিউশন চুল্লি’ বানিয়ে আশপাশের মানুষকে স্তম্ভিত করে দিয়েছেন ব্রিটেনের এক বালক।
ডেইলি মেইলের বরাত দিয়ে শুক্রবার এ খবর জানিয়েছে এনডিটিভি।ল্যাঙ্কাশায়ার সেকেন্ডারি স্কুলের ১৩ বছরের এই ছাত্রের নাম জেমি এ্যাডওয়ার্ডস। উচ্চ শক্তি ব্যবহার করে দুটি হাউড্রোজেন পরমাণুকে ধ্বংস করে একটি হিলিয়াম পরমাণুতে পরিণত করেন তিনি।এই কাজ করার মধ্য দিয়ে জেমি বিশ্বের কনিষ্ঠতম নিউক্লিয়ার ফিউশন সম্পন্নকারী ব্যক্তিতে পরিণত হয়েছেন।এ কাজ করার পর উচ্ছসিত জেমি বলেছেন, “এটি দারুন একটি অর্জন। সত্যি এটি অসাধারণ। যদিও আমার সব বন্ধুরা আমাকে পাগল ভাবছে, তারপরও আমি এটি পুরোপুরি বিশ্বাস করতে পারছি না।”কয়েক বছর ধরে তেজস্ক্রিয়তা নিয়ে উৎসাহী হয়ে উঠেছিলেন জেমি। এমনকি এক উপলক্ষ্যে বড়দিনে পাওয়া অর্থ দিয়ে তিনি একটি গাইগার কাউন্টার কিনে নিয়েছিলেন।নিজের লক্ষ্য সাধনের উদ্দেশ্যে তিনি ল্যাঙ্কাশায়ারের প্রেসটনের পেনওরর্থাম প্রাইয়র একাডেমিতে যেয়ে হাজির হন। গত অক্টোবর থেকে তিনি প্রাইয়র একাডেমির গবেষণাগারে চুল্লি তৈরির কাজ শুরু করেন। চূড়ান্তভাবে গত বৃহস্পতিবার তিনি নিজ লক্ষ্যে পৌঁছে যান।টেইলর উইলসন নামের যুক্তরাষ্ট্রের ১৪ বছরের এক স্কুল বালকের কথা পড়ে জেমি ফিউশন গবেষণার দিকে ঝুঁকে পড়েন বলে জানিয়েছেন। ২০০৮ সালে বিশ্বের সর্বকনিষ্ঠ ব্যক্তি হিসেবে ফিউশন চুল্লি তৈরি করে হাইড্রোজেন থেকে হিলিয়াম তৈরি করেছিলেন নেভাদার উইলসন।“আমি এটি দেখলাম আর ভাবলাম, ‘এটা চমৎকার বলেই মনে হচ্ছে’, তারপর এ নিয়ে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলাম,” বলেন জেমি।
