সিরিয়ায় ফের নির্বাচনের প্রস্তুতি আসাদের
সিরিয়ায় তিন বছরের সংঘাত, গৃহযুদ্ধের ধ্বংসযজ্ঞ আর মানুষজনের পালাতে থাকার মধ্যে নতুন করে পুর্নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন প্রেসিডেন্ট বাশার আল আসাদ।
সিরিয়ার সরকার বিরোধী, বিদ্রোহী যোদ্ধা এমনকি পশ্চিমারা আসাদের পদত্যাগ দাবি করে আসছে।আসাদ এ দাবি উপেক্ষা করে তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট পদে দাঁড়ানোর ঘোষণা এখনো না দিলেও রাজধানী দামেস্কের সরকার নিয়ন্ত্রিত অংশগুলোতে তার প্রার্থিতা নিয়ে যে তোড়জোর চলছে তাতে তার পুননির্বাচনের প্রস্তুতির বিষয়টি ষ্পষ্ট।কর্তৃপক্ষ আসাদের পক্ষে লোকজনকে সংগঠিত করে তার পক্ষে সমর্থন আদায় করছে।আসাদের পক্ষে এ ধরনের নানা সভা-সমাবেশ থেকে তাকে প্রেসিডেন্ট পদে মনোনয়নের জন্য আহ্বান জানানো হচ্ছে। অনেকেই আসাদকে ভোটে দাঁড়ানোর ঘোষণা দেয়ার আহ্বান জানাচ্ছে। জুলাইয়ে এ নির্বাচন হওয়ার কথা রয়েছে।
