২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রিমিয়ায় শক্তি বাড়াচ্ছে রাশিয়া

ইউক্রেইনের ক্রিমিয়া অঞ্চলে সামরিক শক্তি বাড়াচ্ছে রাশিয়া। পশ্চিমাদের সেনা প্রত্যাহারের আহ্বান উপেক্ষা রাশিয়া বরং এলাকাটির নিয়ন্ত্রণ করায়ত্ব করছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2014, 06:26 PM

Updated : 01 Sep 2026, 12:32 PM

ক্রিমিয়ায় নতুন করে পৌঁছেছে কয়েক হাজার রুশ এলিট সেনা। তাদের সংখ্যা ইউক্রেনের সেনা সংখ্যাকেও ছাড়িয়ে গেছে।ক্রিমিয়া্ এখন রাশিয়ার সশস্ত্র সামরিক নিয়ন্ত্রণে বলে সেভাস্তোপোল থেকে জানিয়েছেন বিবিসি’র এক সংবাদদাতা।ইউক্রেইনের দুটো বড় সামরিক ঘাঁটি ঘিরে রেখেছে রুশ সেনারা। একইসঙ্গে বিমানবন্দরের মতো গুরুত্বপূর্ণ স্থানগুলোও তাদের দখলে।অন্যদিকে, রাশিয়ার কার্চ স্ট্রেইট এ একটি ফেরি পোর্টের কাছে রাশিয়া সাজোঁয়া যান প্রস্তুত রেখেছে। স্ট্রেইটের অন্য পাশে সাঁজোয়া যান আছে। তবে কোনো যান ফেরিতে তোলা হবে কিনা তা ধারণা করা যাচ্ছে না বলে জানান সীমান্তরক্ষীদের মুখপাত্র।তাছাড়া, কার্চ সিটির বিপরীত দিকে স্ট্রেইটের ইউক্রেইনের দিকের অংশে সাঁজোয়া যানের সংখ্যা কত তা তিনি জানাতে পারেননি।রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রণালয়ও এ ব্যাপারে তাৎক্ষণিক কোন মন্তব্য করেনি।ক্রিমিয়ার দূর-পূর্বাঞ্চলীয় একটি ফেরি টারমিনাল দখল করেছে রাশিয়াপন্থি সেনারা। কৃষ্ণ সাগরেও রাশিয়ার আরো জাহাজের আনাগোনা দেখা গেছে। বন্ধ হয়ে গেছে কিছু মোবাইল ফোন সার্ভিস।রুশ বাহিনী এ পর্যন্ত রক্তপাতহীন ভাবেই ক্রিমিয়া দখলে রেখেছে। রোববার তারা ইউক্রেইনের কয়েকটি ছোট সামরিক ফাঁড়ি দখল করে সেখানকার সেনাদের নিরস্ত্র হওয়ার দাবি জানিয়েছে।তবে রুশপন্থি সামরিক কর্মকর্তারা ক্রিমিয়ার সিমফারোপোলে ইউক্রেইনের নৌ বাহিনীর সদরদপ্তরে ঢুকে তাদের কব্জা করার চেষ্টা করলেও নৌ বাহিনীর সদস্যরা ইউক্রেইন সরকারেরই আনুগত্য প্রকাশ করেছে।বিবিসি বলেছে, রুশ সেনাদের প্রত্যাহারে ইউক্রেইনের অন্তর্বর্তী সরকার আরো আন্তর্জাতিক সহায়তা কামনা করেছে।বিশ্বের ৭ টি প্রধান শিল্পোন্নত দেশ ইউক্রেইনের সার্বভৌমত্ব লঙ্ঘনের জন্য মস্কোর নিন্দা করেছে।