২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্কার: সেরা পার্শ্ব অভিনয়শিল্পী লেটো-লুপিটা

৮৬তম অস্কারের পর্দা উঠেছে। ইতোমধ্যে নাম ঘোষণা করা হয়েছে সেরা পার্শ্বচরিত্র অভিনেতা-অভিনেত্রীর।

রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2014, 10:36 AM

Updated : 01 Sep 2026, 12:32 PM

‘ডালাস বায়ার্স ক্লাব’ চলচ্চিত্রে একজন ট্রান্সজেন্ডার নারীর ভূমিকায় অভিনয়ের সুবাদে সেরা পার্শ্ব অভিনেতার অস্কার জয় করেছেন জেরাড লেটো। আর ‘টুয়েলভ ইয়ার্স এ স্লেভ’ চলচ্চিত্রে অভিনয় করে সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার পান লুপিটা নিয়ঙ্গ।

রোববার বিশ্ব চলচ্চিত্রের অন্যতম সম্মানজনক এই পুরস্কার প্রদান অনুষ্ঠানের সূচনা হয়। এলেন ডিজেনেরেসের উপস্থাপনার লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে শুরু হয় জাঁকজমকপূর্ণ ৮৬তম অস্কারের রাত।

৬ বছর পর এইডস নিয়ে স্বল্প বাজেটের চলচ্চিত্র ‘ডালাস বায়ার্স ক্লাব’-এ অভিনয়ের মাধ্যমে লেটো পুনরায় পর্দায় ফিরে আসেন। অস্কার হাতে অনুভূতি প্রকাশের সময় তিনি তার মাকে ধন্যবাদ জানান এবং এইডস আক্রান্তদের প্রতি সম্মান জ্ঞাপন করেন।

লেটো বলেন, “এটা (অস্কার) সেই ৩৬ মিলিয়ন মানুষের জন্য যারা এইডসের বিরুদ্ধে লড়াইয়ে হেরে গেছেন।”

এবারের আসরে ৯টি চলচ্চিত্র চূড়ান্তপর্বে সেরা হওয়ার দৌড়ে প্রতিদ্বন্দ্বিতা করছে। এগুলোর মধ্যে রয়েছে, ‘ক্যাপ্টেন ফিলিপস’, ‘ফিলোমেনা’, ‘নেবারাস্কা’, ‘দ্য কম্পিউটার এজ রোমান্স’, ‘হার’ এবং ‘ডালাস বায়ার্স ক্লাব’।

উডি অ্যালানের ‘ব্লু জেসমিন’-এ অভিনয়ের সুবাদে ক্যাট ব্ল্যান্সেত সেরা অভিনেত্রীর পুরস্কার জয় করতে পারেন বলে জোর সম্ভাবনা রয়েছে। চূড়ান্তপর্বে মনোনয়ন পাওয়া অন্যরা হলেন- এমি এডামস (আমেরিকান হাসল), জুডি ডেঞ্চ (ফিলোমেনার), মেরিল স্ট্রিপ (অগাস্ট: ওসেজ কাউন্টি) ও সান্ড্রা বুলক (গ্র্যাভিটি)।

‘ডালাস বায়ার্স ক্লাব’-এ অভিনয়ের জন্য ম্যাথিউ ম্যাকনে সেরা অভিনেতার পুরস্কার জয় করতে পারেন। চূড়ান্তপর্বে আরো যারা মনোনীত হয়েছেন তারা হলেন- ক্রিস্টিয়ান বেইল (আমেরিকান হাসল), সিয়াটল এজিওফোর (টুয়েলভ ইয়ার্স এ স্লাভ), ব্রুস ড্রেন (নেবারাস্কা), ম্যাথিউ ম্যাকনে (ডালাস বায়ার্স ক্লাব), লিওনার্দে ডিক্যাপ্রিও (দ্য উলফ অব ওয়াল স্ট্রিট)।

সেরা চলচ্চিত্র পরিচালক হিসেবে মনোনয়ন পেয়েছেন এলফনসো কুয়ারন (গ্র্যাভিটি), পল গ্রিনগ্রাস (ক্যাপ্টেন ফিলিপস), স্টিভ ম্যাকুইন (টুয়েলভ ইয়ারস এ স্লেভ), আলেকজান্ডার পাইন (নেবারাস্কা), ডেভিড ও. রাসেল (আমেরিকান হাসল), মার্টিন স্করসেজি (দ্য উলফ অব ওয়াল স্ট্রিট)।

এছাড়া সেরা এনিমেটেড চলচ্চিত্র হিসেবে অস্কারের চূড়ান্তপর্বে স্থান পেয়েছে- দ্য ক্রুডস, আর্নেস্ট অ্যান্ড সেলেস্টাইন, ডেস্পিকেবল মি ২, ফ্রোজেন, দ্য উইন্ড রাইজেস।

আর সেরা বিদেশি ভাষার চলচ্চিত্র ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছে দ্য ব্রোকেন সার্কেল ব্রেকও (বেলজিয়াম), দ্য গ্রেট বিউটি (ইতালি), দ্য হান্ট (ডেনমার্ক), দ্য মিসিং পিকচার (কম্বোডিয়া), ওমর (ফিলিস্তিন)।