২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে ফেব্রুয়ারিতে নিহত ৭শ’ ছাড়িয়েছে: জাতিসংঘ

ইরাকে ফেব্রুয়ারিতে সহিংসতায় ৭শ’র বেশি মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। এর মধ্যে পশ্চিমাঞ্চলীয় আনবার প্রদেশে নিহত প্রায় ৩শ’ জনের হিসাব নেই।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2014, 07:45 PM

Updated : 01 Sep 2026, 12:32 PM

জাতিসংঘ জানায়, আনবারে ২৯৮ জনের মৃত্যু রেকর্ড করেছে স্থানীয় কর্তৃপক্ষ। কিন্তু নিহতের এ সংখ্যা নিরপেক্ষসূত্রে নিশ্চিত করা যায়নি।আনবারের বাইরে বাগদাদে সবচেয়ে বেশি রক্তক্ষয় ঘটেছে। নিহত হয়েছে ২৩৯ জন। এরপরই রয়েছে উত্তরের সালাহুদ্দিন প্রদেশ। সেখানে নিহতের সংখ্যা ১২১। দু’জায়গায় মোট নিহত হয়েছে ১ হাজার ৩৮১ জন।জাতিসংঘ ফেব্রুয়ারিতে ইরাকে ৭০৩ জনের মৃত্যু নিশ্চিত করেছে। এর আগে জানুয়ারিতে আনবার প্রদেশ বাদ দিয়ে নিহতের সংখ্যা ছিল ৭৩৩।নিহতের এ সংখ্যা থেকে এটি পরিষ্কার যে, ২০১৩ সাল থেকে এ পর্যন্ত ইরাকে সহিংসতা কমেনি। নিহত হয়েছে ৭ হাজার ৮১৮ বেসামরিক নাগরিক। ২০০৮ সালের পর থেকে গত বছরই ছিল সবচেয়ে প্রাণঘাতী। আর ২০০৮ সালে ইরাকে ৬ হাজার ৭৮৭ জন নিহত হয়।