জনসম্মুখে ইয়ানুকোভিচ, লড়াইয়ের অঙ্গীকার
ক্রিমিয়া নিয়ে উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই রাশিয়ার একটি শহরে এক সংবাদ সম্মেলনে প্রথম জনস্মুখে হাজির হয়ে দেশের জন্য লড়ে যাওয়ার অঙ্গীকার করেছেন ইউক্রেইনের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচ।
ইউক্রেইনের ক্ষমতাচ্যুৎ প্রেসিডেন্ট ইয়ানুকোভিচ শুক্রবার রাশিয়ায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। কিয়েভে পার্লামেন্টে দাঁড়িয়ে তার বক্তব্য শোনেন অন্তর্বর্তী সরকারের সদস্যরা। ইউক্রেইনের ক্ষমতাচ্যুৎ প্রেসিডেন্ট ইয়ানুকোভিচ শুক্রবার রাশিয়ায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। কিয়েভে পার্লামেন্টে দাঁড়িয়ে তার বক্তব্য শোনেন অন্তর্বর্তী সরকারের সদস্যরা।
পদত্যাগের পর রাশিয়ার একটি শহরে প্রথমবারের মতো সাংবাদিকদের মুখোমুখি ভিক্তর ইয়ানুকোভিচ। পদত্যাগের পর রাশিয়ার একটি শহরে প্রথমবারের মতো সাংবাদিকদের মুখোমুখি ভিক্তর ইয়ানুকোভিচ।
বিবিসি’র খবরে বলা হয়, শুক্রবার ইউক্রেইন সীমান্তের কাছে রাশিয়ার রোস্তোভ-ওন-দোন শহরের ওই সংবাদ সম্মেলনে ইয়ানুকোভিচ নিজেকে কিয়েভের বৈধ প্রেসিডেন্ট দাবি করে দেশের স্বার্থে সংগ্রাম চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।ইয়ানুকোভিচ বলেন, তিনি ক্ষমতাচ্যুত হননি বরং প্রাণনাশের হুমকি দিয়ে তাকে দেশত্যাগে বাধ্য করা হয়েছে।তাছাড়া, বর্তমান অন্তর্বর্তী পার্লামেন্টকে ‘অবৈধ’ দাবি করেন তিনি। তার বিরুদ্ধে আন্দোলনকারীদেরকে ‘উদীয়মান নব্য ফ্যাসিস্ট গোষ্ঠী’ বলে আখ্যায়িত করেন তিনি। একইসঙ্গে তারা ইউক্রেইনের সংখ্যালঘু বলেও দাবি করেন।ইউক্রেইনে একদিকে পশ্চিমা বিশ্বসহ ইউরোপীয় ইউনিয়ন। আর অন্যদিকে রাশিয়ার প্রভাব নিয়ে দীর্ঘদিন ধরে রাজনৈতিক অস্থিতিশীলতা চলছে।গত নভেম্বরে রাজপথে সরকার পতনের আন্দোলন শুরু হয়। ফেব্রুয়ারির শেষদিকে বিক্ষোভকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে শতাধিক মানুষের প্রাণহানি ঘটে।গত শনিবার রক্তক্ষয়ী বিক্ষোভের এক পর্যায়ে রাজধানী কিয়েভ ত্যাগ করেন ইয়ানুকোভিচ। তার অনুপস্থিতিতে পার্লামেন্টে তাকে পদচ্যুতে করে প্রস্তাব পাস করেন এমপি’রা। একই সঙ্গে আগাম নির্বাচনের লক্ষ্য একটি অন্তর্বর্তী সরকারও গঠন করা হয়।তবে দেশটির রুশ অধ্যুষিত ক্রিমিয়া উপদ্বীপাঞ্চলে বিমানবন্দর ও বিভিন্ন সরকারি স্থাপনায় রাশিয়ান পতাকা ওড়ানোর পর উত্তেজনা নতুন মাত্রা পায়। বৃহস্পতিবার রুশভাষী বন্দুকধারীরা ক্রিমিয়ার দুইটি বিমান বন্দরের দখল নিলে এনিয়ে রাশিয়াকে সরাসরি সতর্ক করে ন্যাটো সদর দপ্তর।গণমাধ্যমের সামনে হাজির হয়ে ইয়ানুকোভিচ বলেন, ইউক্রেইনের ভবিষ্যৎ নিয়ে তিনি সন্ত্রাসী ও নৈরাজ্যকারীদের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যেতে চান।“এখন ইউক্রেইনে যা চলছে তা আইনশূন্যতা, কর্তৃপক্ষের অনুপস্থিতি এবং সন্ত্রাস। চাপের মুখে পার্লামেন্টে সিদ্ধান্তগুলো নেয়া হয়েছে। এই নতুন সরকারকে সজ্ঞায়িত করার কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। যারা সন্ত্রাসের নেতৃত্ব দিয়েছে এরা তারাই। আর ইউক্রেইনের পার্লামেন্ট এখন জনসমর্থনহীন।”- বলেন ইয়ানুকোভিচ।তার ক্ষমতায় থাকাকালে গত সপ্তাহে ইউরোপীয় ইউনিয়েনের নেতাদের উপস্থিতিতে বিরোধীদলের সঙ্গে যে সমঝোতা স্বাক্ষরিত হয়েছে তাই সমস্যা সমাধানের একমাত্র পথ বলে দাবি করেন রাশিয়াপন্থি হিসেবে পরিচিত এই ইউক্রেইনীয় নেতা।
