২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

থাইল্যান্ডে সহিংতায় সংযত থাকার আহ্বান যুক্তরাষ্ট্রের

থাইল্যান্ডে ক্রমবর্ধমান সহিংসতায় উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। সংঘাতে লিপ্ত সব পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে দেশটি।

রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2014, 09:54 PM

Updated : 01 Sep 2026, 12:31 PM

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগের মুখপাত্র জেন সাকি থাইল্যান্ডে গত রোববারের বোমা হামলার নিন্দা জানিয়ে বুধবারের এক ব্রিফিংয়ে বলেছেন, “রাজনৈতিক মতবিরোধ দূর করার জন্য সহিংসতা কোনো গ্রহণযোগ্য পন্থা নয়”।থাইল্যান্ডে প্রায় ৪ মাস ধরে প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াতের সমর্থক ও বিরোধীদের মধ্যে অবিরাম সহিংসতা চলছে।গত রোববার একটি ব্যস্ত বাজার এলাকায় বোমা হামলায় শিশু ও নারী নিহত হয়েছে। সহিংসতার কারণে দেশটিতে অনিশ্চয়তা দেখা দিয়েছে।এর পরিপ্রেক্ষিতে জেন সাকি বলেন, “আমরা সব পক্ষকেই আবারো সংযত থাকার আহ্বান জানাচ্ছি এবং থাই কর্তৃপক্ষকে সাম্প্রতিক সব সহিংস তৎপরতা পুঙ্খানুপুঙ্খ এবং স্বচ্ছ্ভাবে তদন্ত করার আহ্বান জানাচ্ছি”।তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্র থাইল্যান্ড পরিস্থিতির ওপর নিবিড়ভাবে নজর রাখছে।তাছাড়া, থাইল্যান্ডে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টি কেনিও দেশটির সঙ্কট শান্তিপূর্ণ ও গণতান্ত্রিকভাবে সমাধান করার জন্য সক্রিয়ভাবে চেষ্টা করে যাচ্ছেন বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রদপ্তরের এক কর্মকর্তা।