আসাদপন্থি বাহিনীর হামলায় ‘১৭৫ বিদ্রোহী নিহত’
সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত বাহিনী দামেস্কের বিদ্রোহী-নিয়ন্ত্রিত পূর্ব উপকণ্ঠে চোরাগোপ্তা হামলা চালিয়ে অন্তত ১৭৫ যোদ্ধাকে হত্যা করেছে। এদের বেশির ভাগই বিদেশি বিদ্রোহী যোদ্ধা বলে জানিয়েছে রাষ্ট্রীয় গণমাধ্যম।
লেবাননের শিয়া গেরিলা দল হিজবুল্লাহ এ হামলার নেতৃত্ব দেয়। সিরিয়া যুদ্ধে সরকারপক্ষে যোগ দিয়ে লড়ছে হিজবুল্লাহরা।হিজবুল্লাহ পরিচালিত লেবাননের আল মানার টিভি দামেস্কর বাইরে পূর্বাঞ্চলীয় ঘৌতা এলাকার ওতাইবা শহরের কাছে খোলা মাঠের ওপর দিয়ে চলে যাওয়া পল্লী এলাকার একটি রাস্তায় বেশ কিছু সংখ্যক মানুষের মৃতদেহ ছড়িয়ে-ছিটিয়ে থাকার ছবি প্রচার করেছে।আল মানার বুধবার জানায়, যোদ্ধারা ওই এলাকা থেকে অন্য একটি এলাকায় লড়াইয়ে যোগ দিতে যাওয়ার সময় তাদের ওপর চোরাগোপ্তা হামলা চালানো হয়। তবে এ ব্যাপারে বিস্তারিত আর কিছু জানানো হয়নি। হামলাটি কখন হয়েছে সে সম্পর্কেও খবরে কিছু বলা হয়নি।নিহতের সংখ্যা নিশ্চিত হলে রাজধানী ও এর আশেপাশে এলাকায় প্রেসিডেন্ট আসাদের হাত শক্তিশালী করার প্রচেষ্টায় এটি হবে এক উল্লেখযোগ্য অগ্রগতি।
